যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব

যুদ্ধ অবসানে পাকিস্তানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র দুই স্তরের একটি পরিকল্পনা পেয়েছে। এই প্রস্তাবের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি জানিয়েছে। খবর স্কাই নিউজের।

যুদ্ধ শেষ করার জন্য চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আগে এ পরিকল্পনা অনুযায়ী একটি প্রাথমিক যুদ্ধবিরতি হবে।

সূত্র জানায়, সব বিষয়ে আজ একমত হতে হবে। দেশ দুটির মধ্যে হওয়া প্রাথমিক বোঝাপড়া নিয়ে পাকিস্তানের মাধ্যমে ইলেকট্রনিকভাবে চূড়ান্ত একটি সমঝোতা স্মারক তৈরি করা হবে। উভয় দেশের মধ্যে আলোচনার বিষয়ে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো পাকিস্তান।

এর আগে ডোনাল্ড ট্রাম্প হুমকি দেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দিলে তিনি ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবেন এবং পুরো দেশকে উড়িয়ে দেবেন।

যুদ্ধ বন্ধের নতুন প্রস্তাব অনুযায়ী, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়াসহ অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর হবে এবং বড় পরিসরে উভয় পক্ষের মধ্যে চূড়ান্ত নিষ্পত্তির জন্য ১৫ থেকে ২০ দিন সময় দেওয়া হবে।

প্রাথমিকভাবে এই চুক্তিটি ‘ইসলামাবাদ চুক্তি’ নামে পরিচিত হবে। এ চুক্তি অনুযায়ী হরমুজ প্রণালির জন্য একটি আঞ্চলিক কাঠামো গঠন করা হবে এবং বিষয়টি চূড়ান্ত করতে ইসলামাবাদে মুখোমুখি আলোচনা অনুষ্ঠিত হবে।

সূত্রটি জানায়, চূড়ান্ত চুক্তিতে ইরানের ওপর নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং জব্দকৃত সম্পদ ছাড়ের বিনিময়ে পারমাণবিক অস্ত্র নির্মাণ না করার বিষয়ে ইরানের অঙ্গীকার চাওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব

আপডেট সময় ০৮:৫২:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬