শিরোনাম :
বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে? বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় চাহিদার ভিত্তিতে বাস্তবসম্মত ও জনবান্ধব স্বাস্থ্য পরিকল্পনা করতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে এক লাখ কর্মী নিয়োগ, তাঁদের ৮০ শতাংশই নারী শিক্ষাক্রমে আরবি: তারেক রহমানের দূরদর্শী উদ্যোগে বদলাবে বাংলাদেশ পোশাক খাতে অচলাবস্থা: ১৪৭ কারখানায় উৎপাদন বন্ধ, মহাসড়কে পুলিশ-শ্রমিক সংঘাত ঢাকাবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে উদ্যোগ প্রধানমন্ত্রীর ২২ দিনে গুলিতে ছয় প্রাণ, আতঙ্কের নগরী এখন খুলনা ককটেল বিস্ফোরণের পর ঢাবি ক্যাম্পাসে বাইরের যানবাহনের প্রবেশে কড়াকড়ি দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের ঢল

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির জয়ের পর মেক্সিকোর দক্ষিণাঞ্চল থেকে উত্তর সীমান্তের দিকে রওনা দিয়েছে অভিবাসীদের আরেকটি বড় দল। নতুন করে যুক্তরাষ্ট্রে প্রবেশের আশা নিয়েই অনেকে এই পথে নেমেছেন বলে জানা গেছে। এর মধ্যে মেক্সিকোকে কড়া সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের সতর্কবার্তা

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প বলেছেন, মেক্সিকোর ভেতর দিয়ে সীমান্তের দিকে এগোতে থাকা অভিবাসীদের দলটিকে থামাতে হবে। না থামালে দ্বিগুণ শুল্ক আরোপের কথাও জানিয়েছেন তিনি। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, মেক্সিকোর ভেতর দিয়ে বিশাল সব ক্যারাভান গড়ে উঠছে এবং তাদের ‘অবৈধ মার্চ’ শুরু হয়েছে। ট্রাম্পের দাবি, গত সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ‘অনুভূত পরাজয়’ অভিবাসীদের আরও সাহসী করে তুলেছে। টেক্সাসের নবনির্বাচিত ডেমোক্রেটিক গভর্নরকেও তিনি এ বিষয়ে সতর্ক করেছেন।

নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষ, প্রতিনিধি পরিষদ ও সিনেট, দুটিরই নিয়ন্ত্রণ হারিয়েছে রিপাবলিকান পার্টি।

যাত্রা শুরু যেভাবে

রয়টার্সের তথ্য অনুযায়ী, গুয়াতেমালা সীমান্তের কাছের শহর তাপাচুলা থেকে যাত্রা শুরু করেছে ‘ডিওস কোন নোসোত্রোস’ নামের ক্যারাভানটি। স্প্যানিশ এই নামের অর্থ ‘ঈশ্বর আমাদের সঙ্গে আছেন’। গত মঙ্গলবার (১০ নভেম্বর) এক হাজারেরও বেশি অভিবাসী পায়ে হেঁটে এই যাত্রা শুরু করেন। চিয়াপাস রাজ্য সরকারের একটি সূত্র বলছে, দলটিতে প্রায় ১ হাজার ৫০০ মানুষ আছেন। এর মধ্যে অনেক পরিবার রয়েছে। বাবা-মায়েদের কেউ শিশুকে কোলে, কেউ স্ট্রলারে, কেউবা কাঁধে নিয়ে হাঁটছেন।

মধ্য আমেরিকা থেকে আসা এই মানুষগুলো জানিয়েছেন, আপাতত তাঁদের লক্ষ্য মেক্সিকো সিটি। দূরত্ব এক হাজার কিলোমিটারেরও বেশি, পৌঁছাতে অন্তত কয়েক সপ্তাহ লাগতে পারে। সেখানে গেলে আটকের ঝুঁকি কমবে এবং মেক্সিকো সরকারের সহায়তা মিলবে, এমনটাই তাঁদের আশা।

আশার জায়গা ও বাস্তবতা

যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীদের কাছে তাপাচুলা গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর প্রবেশ-নিষেধাজ্ঞা আর নির্বাসনের কারণে সেখানে হাজার হাজার মানুষ আটকে আছেন। শহরটিতে কাজ, স্বাস্থ্যসেবা ও পড়াশোনার সুযোগ খুবই সীমিত।

ক্যারাভান করে যাত্রা নতুন কিছু নয়। তবে অভিবাসন নীতির কারণে ভোটারদের সমালোচনার মুখে থাকা ট্রাম্পের দল নির্বাচনে হেরেছে। এতে অভিবাসীদের মনে নতুন করে আশা জেগেছে। ডেমোক্রেটদের জয়ের মধ্যে আছে টেক্সাসের গভর্নর পদে মেক্সিকান বংশোদ্ভূত জিনা হিনোজোসার জয়ও। তিনি প্রথম লাতিনা হিসেবে রাজ্যটির নেতৃত্ব দেবেন।

কয়েক মাস আগে যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত ৪৭ বছর বয়সী নিকারাগুয়ার নাগরিক সিজার স্যান্ডোভাল বলেন, সুড়ঙ্গের শেষে আলোর রেখা দেখা যেতেই পারে, ভেতরে ঢোকার একটা পথ হয়তো তৈরি হবে। তাঁর ভাষায়, ‘আমরা বিশ্বাস করি, ডেমোক্রেটরা আমাদের সাহায্য করবে।’

আরেক দলকে বাধা

এর মধ্যে মঙ্গলবার গুয়াতেমালা থেকে সুচিয়াত নদী পেরিয়ে আসা প্রায় ১০০ জনের আরেকটি দলকে থামিয়ে দিয়েছে মেক্সিকোর ন্যাশনাল গার্ড, অভিবাসন কর্তৃপক্ষ ও চিয়াপাসের পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যমের ফুটেজে দেখা যায়, কর্মকর্তারা রাস্তায় অবস্থান নিয়েছেন আর ঘেরাওয়ের মুখে অভিবাসীরা দৌড়াচ্ছেন। তাপাচুলা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, প্রায় ৪০ জনকে আটক করা হয়েছে।

গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর লক্ষ্যে এটি তৃতীয় ক্যারাভান। এএফপি জানিয়েছে, আগের দুটি ক্যারাভান চিয়াপাস ছাড়ার আগেই ভেঙে দেওয়া হয়েছিল এবং সদস্যদের অস্থায়ী অবস্থানের অনুমতি দেওয়া হয়েছিল। সাউথ বর্ডারের কলেজের গবেষক ইভান পোরাজের মতে, ট্রাম্প যতদিন প্রেসিডেন্ট থাকবেন, নির্বাসন ততদিন বন্ধ হবে না।

সূত্র: আলজাজিরা, রয়টার্স ও এএফপি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ-ভারত সম্পর্কে কী নতুন জটিলতা তৈরির পথে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দেশে ৭০ শতাংশ মানুষ জানেনই না তারা ডায়াবেটিসে ভুগছেন

১৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

নির্বাচনে ট্রাম্পের ভরাডুবির পর যুক্তরাষ্ট্রের উদ্দেশে অভিবাসীদের ঢল

আপডেট সময় ০২:০৩:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬