ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজের ইন্তেকাল

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের প্রধান শায়খ আবদুল আজিজ আলে শায়খ (রহ.) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয় হয়েছিল ৮২ বছর। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে রিয়াদে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। সৌদি আরবের রয়াল কোর্ট এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববিসহ সৌদি আরবের সব মসজিদে তার গায়েবানা জানাজা আদায়ের নির্দেশ দিয়েছেন।

শায়খ আব্দুল আজিজ আলে শায়খ ১৯৯৯ সাল থেকে সৌদি আরবের প্রধান মুফতির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ছিলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় কর্তৃপক্ষ সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান এবং ইসলামি গবেষণা ও ইফতা বিষয়ক স্থায়ী কমিটির প্রধান।

১৯৪৩ সালের ৩০ নভেম্বর মক্কায় জন্মগ্রহণ করেন শায়খ আব্দুল আজিজ। শৈশবে তিনি কোরআন হিফজ করেন। ১৭ বছর বয়সে তিনি দৃষ্টিশক্তি হারান। ১৯৬১ সালে তিনি রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগে ভর্তি হন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামি শরিয়া বিষয়ে পড়াশোনা শেষ করেন।

১৯৬৫ সালে শায়খ আব্দুল আজিজ রিয়াদের ইমাম আদ-দাওয়াহ ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে নিয়োগ পান। সেখানে তিনি আট বছর পড়ানোর পর ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া বিভাগে সহকারী অধ্যাপক এবং পরে সহযোগী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি রিয়াদের হায়ার ইন্সটিটিউট অব জুডিশিয়ারিতেও শিক্ষকতা করেন এবং সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিষদের সদস্য ছিলেন।

তিনি প্রথমে রিয়াদের দাখনা এলাকায় শেখ মোহাম্মদ বিন ইব্রাহিম মসজিদের ইমাম ও খতিব, পরে শেখ আব্দুল্লাহ বিন আব্দুল লতিফ মসজিদের জুমার ইমাম, এবং পরবর্তীতে ইমাম তুরকি বিন আবদুল্লাহ মসজিদের ইমাম হন।

১৯৮২ সালে তাঁকে আরাফার নামিরা মসজিদের ইমাম ও খতিব হিসেবে নিযুক্ত করা হয়, এবং তিনি পরপর ৩৪ বছর (২০১৪ সাল পর্যন্ত) সেখানে হজের আরাফা দিবসের খুতবা প্রদান করেন।

১৯৮৭ সালে তিনি সিনিয়র ওলামা পরিষদের সদস্য নিযুক্ত হন। ১৯৯১ সালে তিনি স্থায়ী ইসলামি গবেষণা ও ইফতার কমিটির পূর্ণকালীন সদস্য হন। ১৯৯৫ সালে তিনি সৌদি আরবের ডেপুটি গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন।

১৯৯৯ সালের ১৪ মে, গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন বাযের ইন্তেকালের পর তাঁকে গ্র্যান্ড মুফতি, সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান, এবং সাধারণ ইসলামি গবেষণা ও ইফতার প্রেসিডেন্সির প্রধান (মন্ত্রী পদমর্যাদায়) হিসেবে নিযুক্ত করা হয়।

সূত্র: সৌদি গেজেট

এবার ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে ফ্রান্স, ভিন্ন পথে জার্মানি-ইতালি

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সৌদির গ্র্যান্ড মুফতি শায়খ আব্দুল আজিজের ইন্তেকাল

আপডেট সময় ০৬:৪৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫