ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

টানটান উত্তেজনা আর নাটকীয় লড়াই শেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ হকি দল। এশিয়ান গেমস হকির বাছাইপর্বে হংকংকে টাইব্রেকারে ৩-২ গোলে হারিয়ে আসন্ন এশিয়ান গেমসে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন আমিরুল-আশরাফুলরা। আগামী সেপ্টেম্বরে জাপানের আইচি শহরে বসবে এবারের আসর।

১৯৭৮ সাল থেকে নিয়মিত এশিয়ান গেমসে খেলে আসছে বাংলাদেশ। তবে এবারের বাছাইপর্বে দলের বাজে পারফরম্যান্সে এশিয়ান গেমসে খেলা নিয়ে বড় শঙ্কা তৈরি হয়েছিল। হংকংয়ের বিপক্ষে এই জয় সেই শঙ্কা উড়িয়ে দিল।

ম্যাচের নির্ধারিত সময়ে দুই দলই ৪-৪ গোলে ড্র করে। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেও ছিল স্নায়ুর পরীক্ষা। বাংলাদেশের হয়ে প্রথম শট মিস করেছিলেন রকি। তবে গোলরক্ষক বিপ্লব কুজুর দুর্দান্তভাবে হংকংয়ের দুটি শট ঠেকিয়ে দিয়ে বাংলাদেশকে লড়াইয়ে ফেরান। শেষ পর্যন্ত পাঁচ শটের মধ্যে রোকান, জয় ও ফজলে রাব্বি গোল করেন। রাব্বির শেষ গোলেই নিশ্চিত হয় বাংলাদেশের জয়।

শুরুতে ম্যাচটি বাংলাদেশের নিয়ন্ত্রণেই ছিল ম্যাচ। প্রথম ৫ মিনিটেই রকির পেনাল্টি কর্নার এবং আমিরুলের পেনাল্টি স্ট্রোকে ২-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু এরপরই রক্ষণের ভুলে গোল হজম করতে থাকে দল। প্রথমার্ধ ২-১ ব্যবধানে শেষ হলেও তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে চলে গোল আর পাল্টা গোলের লড়াই।

বাংলাদেশের হয়ে আশরাফুল দুটি গোল করে দলকে এগিয়ে নিলেও হংকং বারবার সমতায় ফিরে আসে। ম্যাচের শেষ ১০ মিনিটে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি, যার ফলে নির্ধারিত সময়ের খেলা ড্র করেই শেষ হয়।

এশিয়ান গেমসের এই বাছাই টুর্নামেন্টে বাংলাদেশ অতীতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু এবারের পারফরম্যান্স ছিল আশাতীতভাবে দুর্বল। বাছাই পর্ব থেকে ছয়টি দল এশিয়ান গেমসে খেলার সুযোগ পাবে। হংকংকে হারিয়ে পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে জায়গা করে নেওয়ায় বাংলাদেশের শীর্ষ ছয়ে থাকা নিশ্চিত হয়েছে।

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

আপডেট সময় ০৪:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬