১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

জুলাই সনদ কার্যকর এবং গণভোটের ফলাফল অনুযায়ী সংবিধান সংস্কারের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোট। কর্মসূচি অনুযায়ী, আগামী শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে এই জোট।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে ১১ দলীয় ঐক্য জোটের বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

হামিদুর রহমান আযাদ বলেন, ‘সংবিধান সংশোধন নয়, সংস্কার-ই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।’

জামায়াতের সহকারী সেক্রেটারি বলেন, ‘১১ দলের আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

আগামী মঙ্গলবার (৭ এপ্রিল) শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান ১১ দলীয় ঐক্যের এই সমন্বয়ক।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

অবশেষে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা আসামির হাতে হাতকড়া

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১১ দলীয় জোটের নতুন কর্মসূচি ঘোষণা

আপডেট সময় ০৪:২৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬