ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ

ভিনিসিউস জুনিয়র, কিলিয়ান এমবাপে ও রদ্রিগোর গোলে সাফল্যে ভরা বছরের শেষেও আরেকটি শিরোপা জিতল ইউরোপের সফলতম দলটি। সহজ জয়ে ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ। অনেক শিরোপায় ঠাসা রেয়াল মাদ্রিদের শোকেসে যুক্ত হলো আরেকটি শ্রেষ্ঠত্বের স্মারক। নতুন আঙ্গিকের ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতে সাফল্যে ভরা বছরটি আরেকটি অর্জন দিয়ে শেষ করল ইউরোপের সফলতম দলটি।

কাতারের লুসাইল স্টেডিয়ামে বুধবার রাতের ফাইনালে মেক্সিকোর পাচুকা এফসিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির দল।

কিলিয়ান এমবাপে প্রথমার্ধে দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রদ্রিগো। আর শেষ দিকে তৃতীয় গোলটি করে জয় নিশ্চিত করেন ভিনিসিউস জুনিয়র।

চলতি বছরে এটি রেয়ালের পঞ্চম শিরোপা। এর আগে চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, উয়েফা সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপ জেতে তারা।

আগের ফিফা ক্লাব বিশ্বকাপের বদলে ছয় মহাদেশের সেরা ক্লাবগুলোকে নিয়ে নতুন আঙ্গিকে শুরু হলো ইন্টারকন্টিনেন্টাল কাপ। এর প্রথম আসরের ফাইনালে সরাসরি জায়গা করে নেয় রেয়াল।

ইতিবাচক শুরু করা পাচুকাই পায় প্রথম সুযোগ। সপ্তম মিনিটে লুইস রদ্রিগেসের দূরপাল্লার শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন থিবো কোর্তোয়া।

আক্রমণ-পাল্টা আক্রমণে বেশ জমে ওঠা ম্যাচে ৩৭তম মিনিটে এগিয়ে যায় রেয়াল। এমবাপের গোলে দারুণ অবদান মঙ্গলবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয়ী ভিনিসিউসের।

গতিতে ডিফেন্ডারদের পেছনে ফেলার পর পায়ের কারিকুরিতে গোলরক্ষককে এড়িয়ে বাইলাইনের কাছাকাছি চলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। সেখান থেকে চমৎকার কাটব্যাকে খুঁজে নেন এমবাপেকে। অরিক্ষত ফরাসি ফরোয়ার্ড অনেকটা শুয়ে পড়ে পা ছুঁয়ে খুঁজে নেন ঠিকানা। লক্ষ্যে এটাই রেয়ালের প্রথম শট।

৫৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রদ্রিগো। এমবাপের কাছ থেকে বল পেয়ে পায়ের কারিকুরিতে পাচুকার খেলোয়াড়দের এড়িয়ে ডি-বক্সের মাথা থেকে বাঁকানো শটে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ভিএআর মনিটরে অনেকবার রিপ্লে দেখে গোল দেন রেফারি।

রদ্রিগো শট নেওয়ার সময় গোলরক্ষকের সামনেই ছিলেন জুড বেলিংহ্যাম। সতীর্থ শট নেবেন বুঝতে পেরে মাটিতে বসে পড়েন ইংলিশ মিডফিল্ডার। সে কারণেই টিকে যায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল। দাঁড়িয়ে থাকলে গোলরক্ষকের সামনে বেলিংহ্যাম প্রতিবন্ধকতা সৃষ্টি করতেন, সেক্ষেত্রে হতেন অফসাইড, মিলতো না গোল।

৭১তম মিনিটে একটুর জন্য হেড লক্ষ্যে রাখতে পারেননি সালোমন রন্দন, হাতছাড়া হয় ব্যবধান কমানোর সুযোগ। তিন মিনিট পর ভিনিসিউসের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন পাচুকা গোলরক্ষক।

৮৪তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ভিনিসিউস। লুকাস ভাসকেসকে পাচুকার ওসামা ইদ্রিসি ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টি দেন রেফারি।

যোগ করা সময়ে চমৎকার হেডে রেয়ালের জাল বল পাঠান পাচুকার আনহেল মেনা। তবে তিনি নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল।

পরিবর্তিত নিয়মে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন রেয়াল মাদ্রিদ

আপডেট সময় ১০:২৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪