প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে খেলেছেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হ্যারিকেনসের হয়ে দারুণ মৌসুম কাটিয়েছেন তিনি। যদিও তার দল চ্যাম্পিয়ন হতে পারেননি, তবে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরষ্কার পেলেন টাইগার এই স্পিনার।
প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশের বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিশাদ। আজ বুধবার (১ এপ্রিল) বিগ ব্যাশের সর্বশেষ আসরের বর্ষসেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে ক্রিকেট তাসমানিয়া। সেখানেই দেখা যায় রিশাদের নাম।
রিশাদকে নিয়ে ক্রিকেট তাসমানিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টটি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছে তার দল হোবার্ট হ্যারিকনস।
বিগ ব্যাশের সর্বশেষ মৌসুমে ১২ ম্যাচে ১১ ইনিংসে মাঠে নেমেছিলেন রিশাদ। ৭.৮২ ইকোনমি আর ২০.৮৬ গড়ে শিকার করেছিলেন ১৫ উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় ছিলেন সেরা দশের মধ্যে।
সেরা দশ উইকেট শিকারি বোলারের মধ্যে ইকোনোমিতে রিশাদ ছিলেন পাঁচ নম্বরে। তার দল হোবার্ট হ্যাকিনেসের তিনিই একমাত্র বোলার যিনি টুর্নামেন্ট শেষেও সেরা দশের মধ্যে ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 









