রোববার থেকে হামের টিকা পাবে শিশুরা

৬মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের আগামী রোববার (৫ এপ্রিল) থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেবে সরকার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন আজ বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী জানান, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬ মাস থেকে ১০ বছর বয়সী বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যেসব এলাকায় বেশি সংক্রমণ ঘটেছে সেসব এলাকায় আগে টিকাদান শুরু হবে। হাম মোকাবিলায় ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে ইউনিসেফের সহায়তায় টিকা কিনতে।

আপৎকালীন ব্যবস্থা হিসেবে হাম, রুবেলা, পোলিও, নিউমোনিয়া, ডায়রিয়াসহ মারাত্মক রোগের টিকা বিনামূল্যে বা কমমূল্যে সরবরাহকারী প্রতিষ্ঠান গাবি (Gavi) থেকে ২১.৯ মিলিয়ন ডোজ টিকা সরকার ধার হিসেবে নিচ্ছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

সরদার সাখাওয়াত হোসেন বলেন, বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে টিকা ও সিরিঞ্জ সংগ্রহ করে সারা দেশে পাঠিয়ে দেব। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।

বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রোববার থেকে হামের টিকা পাবে শিশুরা

আপডেট সময় ০৫:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬