ফ্যামিলি কার্ডে নারীর মর্যাদা বাড়বে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যামিলি কার্ড প্রবর্তনের ফলে পরিবারের সম্পদের ওপর নারীর নিয়ন্ত্রণ ও মর্যাদা বৃদ্ধি পাবে। আজ বুধবার (১ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই প্রশ্নোত্তরের প্রথম ৩০ মিনিট ছিল প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত। প্রধানমন্ত্রী হিসেবে এটিই ছিল সংসদ সদস্যদের প্রশ্নের জবাবে তারেক রহমানের প্রথম অংশগ্রহণ।

এই কার্ড পরিবারের নারী প্রধানের নামে দেওয়া হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এর ফলে একদিকে যেমন খাদ্য, পুষ্টি, চিকিৎসা ও শিক্ষায় সরাসরি ব্যয় নিশ্চিত হবে, অন্যদিকে পরিবারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীর অবস্থান শক্তিশালী হবে। এটি সমাজ ও পরিবারে নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করবে।

একই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী আরও জানান, গত ১০ মার্চ দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে এই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৩৭ হাজার ৮১৪টি নারী প্রধান পরিবারকে এই ভাতার আওতায় আনা হয়েছে।

সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরের বাকি তিন মাসে আরও ৩০ হাজার পরিবারকে এই কর্মসূচিতে যুক্ত করা হবে। পর্যায়ক্রমে আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসার লক্ষ্য নির্ধারণ করেছে বর্তমান সরকার।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফ্যামিলি কার্ডে নারীর মর্যাদা বাড়বে : প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৬:০৩:৩৯ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬