ঢাকা ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে আলো ছড়িয়েছেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। ব্যাটে-বলে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। এর সুফলও পেয়েছেন ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং দুই বিভাগেই র‌্যাঙ্কিংয়ে চোখে পড়েছে উন্নতি। ব্যাটার নিগার সুলতানা জ্যোতি, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তার এবং বোলার নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও মারুফা আক্তার যার যার জায়গা থেকে বেশ এগিয়েছেন।

আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) নারীদের র‌্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। র‌্যাঙ্কিংয়ে ১৬ ধাপ উন্নতি হয়েছে মোস্তারির। ৪৯৬ রেটিং নিয়ে ৩৬তম স্থানে উঠে এসেছেন এই ব্যাটার। র‌্যাঙ্কিং ও রেটিং পয়েন্ট—দুটিই তার ক্যারিয়ার সেরা।

তিন ধাপ এগিয়ে ৫৯৯ রেটিং নিয়ে তালিকার ১৯তম স্থানে উঠেছেন অধিনায়ক জ্যোতি। বাংলাদেশের পক্ষে তিনিই আছেন সেরা অবস্থানে। পাঁচ ধাপ উন্নতি হয়েছে দিলারার। ৩৯৭ রেটিং নিয়ে ৬৫তম স্থানে আছেন তিনি।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পেসার নাহিদার। গেল সপ্তাহে ৩ ম্যাচে ৪ উইকেট নেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ১০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ৮ ধাপ এগিয়েছেন নাহিদা। এখন ২৮তম স্থানে আছেন তিনি। বাছাইপর্বে সর্বশেষ ৩ ম্যাচে ৫ উইকেট নিয়ে ৪৩ ধাপ উন্নতি হয়েছে স্পিনার স্বর্ণার। ৭৪তম স্থানে আছেন স্বর্ণা।

তবে, বড় লাফ দিয়েছেন পেসার মারুফা। গেল সপ্তাহে থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে তিনটি করে মোট ৬ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে ২০৬ ধাপ এগিয়ে যৌথভাবে ৯২তম স্থানে আছেন মারুফা। তার রেটিং ৩৬৪।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আইসিসি থেকে বড় সুখবর পেল বাংলাদেশ

আপডেট সময় ১০:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬