ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

আবারো শীর্ষে সাকিব

আবারো আইসিসি টি-টোয়েন্টি ক্রিকেট র‌্যাংকিংয়ে অলরাউন্ডার তালিকায় শীর্ষে ফিরলেন বাংলাদেশের সাকিব আল হাসান। শ্রীলঙ্কার অধিনায়ক ও স্পিনার হাসারাঙ্গা ডি সিলভাকে সরিয়ে সিংহাসন ফিরে পেয়েছেন সাকিব।

বুধবার র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

গত ১৫ মে আইসিসির প্রকাশিত সর্বশেষ র‌্যাংকিংয়ে ২২৮ রেটিং নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন সাকিব ও হাসারাঙ্গা। এরপর যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ব্যাট-বল হাতে ভালো পারফরমেন্স করতে না পারায় ২২৩ রেটিং নিয়ে দ্বিতীয়স্থানে নেমে যান সাকিব। ২২৮ রেটিং নিয়ে শীর্ষে উঠেন হাসারাঙ্গা।

কিন্তু এক সপ্তাহের মধ্যে এককভাবে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান দখলে নিলেন সাকিব। কারণ টি-টোয়েন্টি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম ম্যাচে ব্যাট হাতে পুরোপুরি ব্যর্থ হয়েছেন হাসারাঙ্গা।

ওই ম্যাচে বল হাতে ৩ দশমিক ২ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিলেও ব্যাট হাতে ২ বলে শূন্য রানে আউট হন তিনি। তাতেই ৬ রেটিং হারিয়েছেন হাসারাঙ্গা। ফলে হাসারাঙ্গা রেটিং এখন ২২২। আগের থেকেই ২২৩ রেটিং ছিলো সাকিবের। অর্থাৎ ১ রেটিং-এ এগিয়ে থেকে শীর্ষে ফিরলেন সাকিব। টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে থেকেই চলতি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ খেলতে নামবেন সাকিব।

সাকিব ও হাসারাঙ্গার পর অলরাউন্ডার তালিকায় পরের তিনটি জায়গা ধরে রেখেছেন যথাক্রমে- আফগানিস্তানের মোহাম্মদ নবি, জিম্বাবুয়ের সিকান্দার রাজা এবং অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস।

টি-টোয়েন্টিতে ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন ভারতের সূর্যকুমার যাদব। পরের দু’টি স্থানে আছেন যথাক্রমে ইংল্যান্ডের ফিল সল্ট ও পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান।

বোলিং তালিকায় শীর্ষ তিনটি স্থানে আছেন যথাক্রমে- ইংল্যান্ডের আদিল রশিদ, শ্রীলঙ্কার হাসারাঙ্গা ও ভারতের অক্ষর প্যাটেল।

বাংলাদেশের মধ্যে ব্যাটিং ও বোলিং তালিকায় সেরা অবস্থানে আছেন লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। লিটন ৩৯ ও ফিজ ২৩তম স্থানে আছেন।

আরো পড়ুন : অনুশীলন না করার কারণ জানালেন তাসকিন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আবারো শীর্ষে সাকিব

আপডেট সময় ০৭:২০:০৬ অপরাহ্ন, বুধবার, ৫ জুন ২০২৪