ঢাকা ০৯:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

চাকরি হারাচ্ছেন হাথুরুসিংহে!

বিসিবি প্রধানের দায়িত্ব নিয়েই জাতীয় দলের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ফারুক আহমেদ। তাকে বিদায় করতে গিয়ে যে আর্থিক ক্ষতি হবে, সেটিও দিতে রাজি বিসিবি। তবে, কবে নাগাদ তাকে ছাঁটাই করা হবে, সেই বিষয়ে কিছুই জানায়নি বিসিবি। এবার হাথুরুসিংহের বিদায় নিয়ে জানা গেল নতুন তথ্য।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিসিবির আরও একটি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর সেখানেই হাথুরুসিংহের বিষয়ে সিদ্ধান্ত আসতে যাচ্ছে বলে জানা গেছে। আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ থাকলেও হাথুরুসিংহের চেয়ে ভালো কোচ পেলে তাকে সরিয়ে দেওয়ার কথা আগেই জানিয়েছিলেন বর্তমান সভাপতি। সে হিসেবে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টই হতে যাচ্ছে বাংলাদেশের হয়ে তার শেষ অ্যাসাইনমেন্ট।

এখন প্রশ্ন হলো নতুন কোচ তাহলে কে হবেন? আপাতত তেমন কোনো বিকল্প না থাকায় অন্তবর্তীকালীন কোচ হিসেবে দেশি কাউকে দায়িত্ব দিতে চায় বিসিবি। এমনটাই জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের ব্যক্তিগত প্রেস সেক্রেটারি মাহফুজ আলম। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একথা জানান তিনি। ধারণা করা হচ্ছে দেশের ক্রিকেটে পরিচিত নাম মোহাম্মদ সালাউদ্দিন হতে পারেন নতুন কোচ। যিনি বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কোচের দায়িত্বে রয়েছেন।

২০১৭ সালে নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের চাকরি নিয়ে বাংলাদেশ দলের দায়িত্ব ছেড়েছিলেন হাথুরুসিংহে। ২০২৩ সালে আবারও বিতর্কিত কোচকে নিয়োগ দেন সদ্যসাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান। দায়িত্ব নেয়ার পর সেই সময়ের অধিনায়ক তামিম ইকবালের সঙ্গে সরাসরি ঝামেলায় জড়ান এ কোচ। তামিম বাধ্য হন অবসরের মতো কঠিন সিদ্ধান্ত নিতে। অবশ্য তৎকালীন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আবারও ক্রিকেটে ফেরেন তারকা ওপেনার। তবে জাতীয় দল থেকে বিরতিতে চলে যান।

আরো পড়ুন : দ্বিতীয় টেস্টে খেলতে পারেন সাকিব

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চাকরি হারাচ্ছেন হাথুরুসিংহে!

আপডেট সময় ১২:১৯:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪