শিরোনাম :
দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর মজুরি ঘোষণার পর উত্তপ্ত সাভার-গাজীপুর, সংঘর্ষে আহত অন্তত ১৫ জন ঘরের মাটিতে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন,কে এই জেনিফার ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

প্রথম রান নিয়েই ব্যাট উঁচিয়ে উদযাপন, লিটনের হাসির নেপথ্যে কী?

সাধারণত মাইলফলক ছুঁলেই ব্যাট তুলে অভিবাদনের জবাব দেন ব্যাটাররা। কিন্তু মাত্র এক রান নিয়েই সেই দৃশ্য দেখা গেল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে। গতকাল প্রথম রানটি নিয়েই প্যাভিলিয়নের দিকে ব্যাট তুললেন লিটন দাস। মুখে তখন মুচকি হাসি।

কারণটা বুঝতে হলে একটু পেছনে তাকাতে হয়। আফগানিস্তানের বিপক্ষে নামার আগে টানা চার ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটার। এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকের ম্যাচেও শ্রীলঙ্কার বিপক্ষে ফিরেছেন শূন্য হাতে। অথচ এই ধারাবাহিক ব্যর্থতার ঠিক আগেই পাকিস্তানের বিপক্ষে একটি সেঞ্চুরি ও একটি ফিফটি ছিল তাঁর নামের পাশে। টানা চার শূন্যে তাঁর নিজের মধ্যেও অস্বস্তি জমেছিল বলে ধারণা করা যায়।

রানটি এসেছিল সহজে নয়। ইয়ামিন আহমদজাইয়ের গুড লেন্থের বলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় ডিপ থার্ড ম্যানের দিকে। সুযোগ বুঝে এক রান নিয়ে নেন লিটন। এরপরই ব্যাট তুলে সেই উদযাপন।

এমন দৃশ্য ক্রিকেটে বিরল। গত বছর সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিরাট কোহলিকেও দেখা গিয়েছিল একই কাজ করতে। টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর এক রান করেই তিনি উদযাপনে মেতেছিলেন। শূন্যে ঘুষি ছুড়ে, মুচকি হেসে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন তিনি।

গতকাল লিটনের পরিস্থিতি ছিল কোহলির চেয়েও কঠিন, বলা যায়। কারণ কোহলি আউট হয়েছিলেন টানা দুবার, আর লিটন চারবার।

তবে ওই এক রানেই থেমে থাকেননি তিনি। ২২৩ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন কিছুটা চাপে। ইনিংস অকালে ধসে পড়ার শঙ্কাও দেখা দিয়েছিল। সেই কঠিন সময়ে দাঁড়িয়ে লিটন তুলে নেন ফিফটি, আর এবারও ব্যাট তুলে জানান দেন নিজের উপস্থিতি। তাঁর এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ পেরিয়ে যায় ৩০০ রানের গণ্ডি।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নেবে বোয়েসেল, আবেদন চলবে ২৭ নভেম্বর পর্যন্ত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভোটাভুটিতে ঠিক হলো পোশাকশ্রমিকের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

প্রথম রান নিয়েই ব্যাট উঁচিয়ে উদযাপন, লিটনের হাসির নেপথ্যে কী?

আপডেট সময় ১২:২৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬