ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

বিশ্বকাপ খেলতে আমিরাতের উদ্দেশে নারী ক্রিকেট দল

এবারের নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল বাংলাদেশে। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতায় টুর্নামেন্ট সরিয়ে নেওয়া হয়েছে। এখন সেটা হবে সংযুক্ত আরব আমিরাতে। ষষ্ঠ বিশ্বকাপ খেলতে বৃহস্পতিবার সকালে আরব আমিরাতের উদ্দেশে দেশ ছেড়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

বাংলাদেশ ২০১৪ সাল থেকে বিশ্বকাপ খেলছে। ঘরের মাঠে সেবার দুটি জয়ই এখন পর্যন্ত মেয়েদের সেরা সাফল্য। গত ১০ বছরে আরও চারটি বিশ্বকাপে অংশগ্রহণ করলেও সেসব টুর্নামেন্টে বাংলাদেশের ফলাফল হতাশাজনক। এবার বিশ্ব মঞ্চে একেকটি জয় তৈরি করবে উদযাপনের নতুন উপলক্ষ্য। দেশ ছাড়ার আগে নিজেদের ছাড়িয়ে যাওয়ার তাড়না ক্রিকেটারদের চোখেমুখে।

আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই বিশ্বকাপে ‘বি’ গ্রুপে খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। গ্রুপ পর্বে ম্যাচ আছে চারটি। ৩ অক্টোবর শারজায় বিকেল চারটায় স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশের মেয়েরা। ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা দুই দল যাবে সেমিফাইনালে।

বাংলাদেশের বিশ্বকাপ দল: নিগার সুলতানা জ্যোতি, মারুফা আক্তার, দিপা বিশ্বাস, সাথী রানী, মুর্শিদা খাতুন, স্বর্ণা আক্তার, রিতু মণি, নাহিদা আক্তার, সুলতানা খাতুন, সুবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, জাহানারা আলম, দিলারা আক্তার, তাজ নাহার, রাবেয়া খান।

আরো পড়ুন :

সাকিবকে নিয়ে সংশয় নেই, খেলার জন্য প্রস্তুত :হাথুরু

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিশ্বকাপ খেলতে আমিরাতের উদ্দেশে নারী ক্রিকেট দল

আপডেট সময় ১১:০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪