ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

পরিবর্তিত নিয়মে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

বিশ্বকাপের আয়োজক হওয়ার পর সৌদি আরবের রাজধানী রিয়াদে আতশবাজির মাধ্যমে উদযাপন। ছবি : এএফপি

সৌদি আরব বিশ্বকাপ আয়োজন করবে, এই খবর জানাজানি হওয়ার পর বেঁকে বসে অনেকেই। বিশেষ করে মানবাধিকার ইস্যুতে বিভিন্ন মানবাধিকার সংগঠন সৌদিতে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে ছিল। তবে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হিসেবে সৌদি আরব জিতেছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

ফিফার কংগ্রেসে বুধবার (১১ ডিসেম্বর) একই সঙ্গে ঘোষণা করা হয় ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ আয়োজকের নাম। ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে মরক্কো, পর্তুগাল ও স্পেন। ২০৩০ সালে বিশ্বকাপ পা দেবে শত বছরে। শতবর্ষী আসরে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে অনুষ্ঠিত হবে কয়েকটি ম্যাচ। এটি মূলত দেশগুলোর প্রতি ফিফার নিবেদন।

২০৩৪ বিশ্বকাপ আয়োজকের নাম ঘোষণায় বাকি ছিল আনুষ্ঠানিকতা। আগের নিয়ম অনুযায়ী, ফিফার তালিকাভুক্ত ২১১টি দেশের ভোটাভুটিতে নির্ধারিত হতো আয়োজক দেশ। এবার নিয়ম বদলেছে ফিফা। সেখানে দুই আসরের আয়োজকদের নাম একসঙ্গে উত্থাপন করা হয়। সদস্যদের কেবল হ্যাঁ বা না ভোট দেওয়ার সুযোগ ছিল। না ভোট হলে দুই আসরের আয়োজকই বাতিল হতো। সেক্ষেত্রে তাদের সামনে কেবল হ্যাঁ বলার পথই খোলা ছিল।

ফিফার পক্ষ থেকে যখন নামগুলো বলা হয়, তখন অনলাইনে উপস্থিত সদস্য দেশগুলো সম্মতি জানিয়ে করতালি দেয়। বিতর্ক এড়াতে আয়োজনের আগেই নতুন নিয়ম জানিয়ে দেয় ফিফা। তাদের ভাষ্যমতে, সবগুলো কনফেডারেশনের সঙ্গে আলোচনা করে এবং সবার সম্মতিতে বদল আনা হয় নিয়মে। ফলে, সহজ হয়ে যায় সৌদি আরবের ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার পথ।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পরিবর্তিত নিয়মে ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

আপডেট সময় ০৫:৫৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪