ঢাকা ০২:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন এক বৈঠকেই চূড়ান্ত সমঝোতার আশা কারোরই ছিল না : ইসমাইল বাঘাই ইরান-যুক্তরাষ্ট্রকে ফের আলোচনায় বসার আহ্বান অস্ট্রেলিয়ার ভেস্তে গেল ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা; তবে কী যুদ্ধেই হবে শেষ সমাধান? অনেক পরীক্ষক খাতা না দেখে ‘হেলপার’ দিয়ে মূল্যায়ন করেন : শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি তেল কিনতে ক্রেতাদের ডাকছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রতি ‘গভীর অবিশ্বাস’ নিয়ে আলোচনায় বসছে ইরান বিদেশি ঋণ জাতিকে কোমর সোজা করে দাঁড়াতে দেবে না : জামায়াতের আমির নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ঘোষণা করল বাংলাদেশ অশুভ শক্তি ইসরায়েল মানবতার জন্য অভিশাপ : খাজা আসিফ

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা

হারলে মোটামুটি বিদায়। ড্র করলে থাকতে হবে সমীকরণের অপেক্ষায়। বাংলাদেশ অত ঝামেলায় যায়নি। প্রতিপক্ষকে উড়িয়ে নিশ্চিত করেছে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল। আজ রোববার (১১ মে) ভুটান অনূর্ধ্ব-১৯ দলকে ৩-০ গোলে হারিয়ে সাফের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ।

ভারতের অরুণাচল প্রদেশে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে ভুটানের মুখোমুখি হয় বাংলার যুবারা। শুরু থেকেই খেলে আধিপত্য বিস্তার করে। ফল আসে ম্যাচের ১৩ মিনিটে। সালেহ উদ্দিন শাহেদের থ্রোয়িং থেকে বল পান অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। ডিফেন্স চেরা পাসে বল পাঠান মুর্শেদ আলীর দিকে।

ভুটানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে একাই ডি-বক্সে ঢুকে যান মুর্শেদ। বাঁ পায়ের নিখুঁত শটে পরাস্ত করেন প্রতিপক্ষের গোলরক্ষকে। লিড নেয় বাংলাদেশ। লিড নেওয়ার পর আক্রমণের ধার বাড়ায় লাল-সবুজের প্রতিনিধিরা। ২৭ মিনিট ডান প্রান্ত থেকে আক্রমণ সাজান মুর্শেদ। তিন ডিফেন্ডারের ফাঁক গলে ক্রস করেন। বল খুঁজে নেন সুমন সরেন। ডি-বক্সের বাইরে থেকে ছুটে এসে জোরালো শটে ব্যবধান দ্বিগুণ করেন সুমন।

প্রথমার্ধে ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় গোলাম রাব্বানী ছোটনের বাংলাদেশ। বিরতির পর বেশ কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পাওয়া হচ্ছিল না ফয়সাল-মুর্শেদদের। অতিরিক্ত ৯ মিনিটের ষষ্ঠ মিনিটে ভুল করে বসেন ভুটান গোলরক্ষক। বল ক্লিয়ার করতে গিয়ে নিয়ন্ত্রণ হারান। আক্রমণে ওঠে বাংলাদেশ। ডান দিকে আসা অসাধারণ এক ক্রসকে গোলে পরিণত করেন অধিনায়ক ফয়সাল। স্কোরলাইন হয় ৩-০।

প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছিল বাংলাদেশ। আজ ভুটানের বিপক্ষে জিতেছে ৩-০ ব্যবধানে। গ্রুপ পর্বের ২ ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে সবার আগে সেমিতে পৌঁছেছে বাংলার যুবারা।

কেমন আছে পাকিস্তান খেলতে যাওয়া ক্রিকেটার রিশাদ-নাহিদ?

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোসলে মারা গেছেন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ভুটানকে হারিয়ে সাফের সেমিতে বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৮:০২:২৮ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫