শিরোনাম :

আরও ৩০ বাংলাদেশিকে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

অবৈধভাবে বসবাসের অভিযোগে হাতে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁদের বহনকারী একটি উড়োজাহাজ গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ১২টার দিকে অবতরণ করে।

পুলিশের বিশেষ শাখার (এসবি) একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অভিবাসী হিসেবে তাদের ফেরত পাঠানো হয়েছে। ফেরত আসা অভিবাসীদের মধ্যে ২৯ জন পুরুষ ও একজন নারী রয়েছেন।

অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই ফেরত পাঠানো হচ্ছে। যাঁদেরকে ফেরত পাঠানো হচ্ছে, তাঁদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও বিমানবন্দর সূত্র জানিয়েছে, উড়োজাহাজ থেকে বের হওয়ার পর রানওয়ে পর্যন্ত শিকলে বেঁধেই তাদের নিয়ে আসা হয়। বিমানবন্দরের অ্যারাইভাল লাউঞ্জে পৌঁছানোর আগে সবাইকে শিকলমুক্ত করা হয়। এ সময় কাউকে তাদের কাছে যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে রাত ২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের বিমানবন্দরের ভেতর আনা হয়। প্রথম দিকে হাতকড়া ও শিকল না পরানো হলেও গত ২ আগস্ট একটি সামরিক উড়োজাহাজ সি-১৭ করে এক নারীসহ ৩৯ বাংলাদেশিকে হাতকড়া ও শিকল পরিয়ে দেশে পাঠানো হয়।

জানা গেছে, বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে তাদের বাড়ি পৌঁছানোর জন্য অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত অভিবাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের ফেরত পাঠানো হচ্ছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৮৭ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানা গেছে।

নুরকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ প্রধান উপদেষ্টার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাষ্ট্রপতি প্রার্থী নিয়ে আজ বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

০১ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আরও ৩০ বাংলাদেশিকে হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৭:১৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫