শিরোনাম :
মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ সাত আসামির মামলার রায় ঢাকায় নারী চালিত গোলাপি ‘মহিলা বাস’ নামছে মঙ্গলবার বাংলাদেশে আল-কায়েদার ঘাঁটি বিষয়ে মন্তব্য করতে রাজি নন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে: রেজিস্ট্রেশন,সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক সহ একগুচ্ছ শর্ত সরকারের ১৮০ দিন: অর্জন, ব্যর্থতা আর অমীমাংসিত প্রশ্নের নিকাশ কিশোরগঞ্জে মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নতুন পে-স্কেল প্রস্তুত, ঘোষণা যেকোনো সময়: মুখ্য সচিব অনুকূল পরিবেশ ছাড়া ভারত যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ঐতিহাসিক জয়ের পর বদলে গেল পয়েন্ট টেবিল, কত নম্বরে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

কেমন আছে পাকিস্তান খেলতে যাওয়া ক্রিকেটার রিশাদ-নাহিদ?

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন। বাংলাদেশি এই দুই ক্রিকেটারের নিরাপত্তায় সব ধরনের যোগাযোগ রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

নিরাপত্তা শঙ্কায় ইতোমধ্যেই পিএসএল সরিয়ে নেওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতে। আজ রাতে আরব আমিরাতে যাবেন রিশাদ-নাহিদরাও। এক ভিডিও বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘সাম্প্রতিকালে গত মঙ্গলবার থেকে দুই দেশের মধ্যে যে পরিবেশ সৃষ্টি হয়েছে পার্শ্ববর্তী দেশ হিসেবে এটা আমাদের উদ্বেগের সৃষ্টি করেছে। আপনারা জানেন আমাদের দুজন জাতীয় দলের খেলোয়াড় পাকিস্তানে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলছে। সেই টুর্নামেন্ট থেকে যখন আমরা প্রথম খবর পেয়েছি তখন ক্রিকেট বোর্ড, ক্রিকেট অপারেশন্স থেকে শাহরিয়ার নাফিস সার্বক্ষণিক যোগাযোগ করেছে। আমি আমার ব্যক্তিগত উদ্যোগে পিএসএলের সিইও—এর সাথে যোগাযোগ করেছি, ফোনে কথা বলেছি।’

‘আমি পিসিবির সভাপতিকেও মেসেজ পাঠিয়েছি। নিয়মিত তাদের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে ছিলাম। আপনারা জানেন সবাইকে একসময় একসঙ্গে করা হয়েছিল, এখানে শুধু আমাদের দেশের ক্রিকেটারই ছিলেন না অনেক বিদেশি ক্রিকেটার ছিল। সম্মিলিত প্রচেষ্টা করছিলেন কিভাবে এটার সমাধান বের করা যায়। সিদ্ধান্ত হয়েছে তারা আজকে চেষ্টা করবে যাতে এখান থেকে নিরাপদ কোনো জায়গায় সরিয়ে নেয়া যায়। পাশাপাশি বোর্ড থেকে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।’-যোগ করেন তিনি।

দুই বাংলাদেশি ক্রিকেটার ছাড়াও পিএসএল কাভার করতে যাওয়া দুজন বাংলাদেশি ক্রীড়া সাংবাদিকের নিরাপত্তা নিয়েও কাজ করছে বিসিবি। খেলোয়াড়দের সঙ্গে এই দুই সাংবাদিককেও আরব আমিরাতে নিয়ে যাওয়া হবে।

ফারুক বলেন, ‘আপনারা জানেন আমাদের দুজন ক্রীড়া সাংবাদিক আছেন। আমরা দুজনের সঙ্গেই কথা বলেছি এবং আমি উনাদের দুজনের নামই ক্রিকেট বোর্ড থেকে বলেছি। যখনই তারা একসাথে যাবেন তাদের দুজনের নাম দুটো যেন উল্লেখ করা হয়। তারা পেশাদার দায়িত্ব পালনে গেছেন এবং ক্রিকেট বোর্ড মনে করেন আমাদের এখানেও একটা দায়িত্ব আছে। আমরা চেষ্টা করছি তাদেরও যেন একসাথে বের করে নিরাপদ কোনো জায়গায় খেলোয়াড়রা যখন যাবে তখন যেন যেতে পারে।’

এপ্রিলের সেরা হওয়ার দৌড়ে মেহেদী হাসান মিরাজ

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

শাহজাদপুরে শতাব্দী প্রাচীন আশ্রমে রাধাগোবিন্দ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ইতিহাস গড়া টেস্ট জয়

১৬ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

কেমন আছে পাকিস্তান খেলতে যাওয়া ক্রিকেটার রিশাদ-নাহিদ?

আপডেট সময় ০৬:১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫