শিরোনাম :
‘আপা আসবে তাই চলে যাচ্ছি’: আসিফ মজুরি বোর্ডের বৈঠকের দিনেও গাজীপুরে সংঘর্ষ, আন্দোলনের মধ্যে শ্রমিকের মৃত্যু মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসে ট্রাম্পের আধিপত্যে ভাঙন এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কিশোর ইয়ামাল হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াই-আকৃতির দ্বিতীয় পদ্মা সেতু, যমুনা সেতু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ সৌদিতে হুথি হামলার শঙ্কায় আক্রান্ত এশিয়ান কাপ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ভয় দেখাতেন ‘সমন্বয়ক’,৫০ লাখ টাকা চাঁদা দাবি চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কিশোর ইয়ামাল

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে নতুন রেকর্ড গড়েছেন বার্সেলোনার তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে প্রতিযোগিতাটিতে সর্বোচ্চ গোল করা কিশোর ফুটবলার এখন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) স্পটিফাই ক্যাম্প ন্যুতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের সপ্তম মিনিটে এই কীর্তি গড়েন ১৯ বছর বয়সী ইয়ামাল। প্রতিপক্ষের ভুলের সুযোগ কাজে লাগিয়ে বাঁকানো শটে জাল কাঁপান তিনি। সেই শট ঠেকাতে পারেননি ভিলার গোলরক্ষক জিওন সুজুকি।

এই গোলে চ্যাম্পিয়ন্স লিগে ইয়ামালের গোলসংখ্যা দাঁড়াল ১৪-তে। এত দিন ১৩ গোল নিয়ে রেকর্ডটি ছিল এমবাপ্পের দখলে। তবে চ্যাম্পিয়ন্স লিগে এমবাপ্পের মোট গোল এখন ৭২। ইয়ামাল এই ১৪ গোল করেছেন মাত্র ৩৭ ম্যাচে।

প্রতিযোগিতাটিতে বয়সভিত্তিক আরও বেশ কিছু রেকর্ড আগে থেকেই ইয়ামালের নামের পাশে আছে। সবচেয়ে কম বয়সে ম্যাচের শুরুর একাদশে খেলার রেকর্ড তাঁর। ১৬ বছর ৮৩ দিন বয়সে পোর্তোর বিপক্ষে ইউরোপীয় প্রতিযোগিতায় অভিষেক হয়েছিল এই স্প্যানিশ তারকার। এ ছাড়া সবচেয়ে কম বয়সে গোল ও অ্যাসিস্ট করা, সেমিফাইনালে গোল করা এবং ১৮ ও ১৯ বছর বয়সে পা দেওয়ার আগে সর্বোচ্চ গোল করার রেকর্ডও রয়েছে তাঁর।

ইয়ামালের গোলের পর জোড়া গোল করেন রাফিনিয়া। ম্যাচটি ৩-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই হারে চলতি লিগ পর্বে প্রথমবারের মতো পয়েন্ট হারাল অ্যাস্টন ভিলা। আর জয়ের সুবাদে সাময়িকভাবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

চলতি মৌসুমেও দুর্দান্ত ছন্দে আছেন ইয়ামাল। সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচে ১৩ গোল করেছেন তিনি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১১ গোল। সম্প্রতি ব্যালন ডি’অর পুরস্কারে তৃতীয় স্থান অর্জন করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

৫ কোটি ভিউ ছুঁলো ইমরানের গান ‘বর্ষা চোখ’

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চরশৌলমারী আদর্শ মহিলা কলেজে ১৯ শিক্ষক কর্মরত, এইচএসসিতে ২৪ শিক্ষার্থীর সবাই ফেল

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কিশোর ইয়ামাল

আপডেট সময় ১১:৩৬:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬