ডিসেম্বরে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ফেরার গুঞ্জন নিয়ে ফেসবুকে একটি ব্যাঙ্গাত্মক পোস্ট দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পোস্টটি নিমেষেই আলোচনার জন্ম দিয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিনগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
স্ট্যাটাসের সঙ্গে একটি ছবিও জুড়ে দিয়েছেন আসিফ। ছবিটি তোলা বিমানের ভেতরে। সেখানে তাঁর সঙ্গে দেখা যাচ্ছে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে। তবে তাঁরা কোথায় যাচ্ছেন, পোস্টে সে কথা কিছুই বলা হয়নি।
পোস্টটি প্রকাশের পর থেকেই নেটমাধ্যমে সাড়া পড়েছে। প্রতিবেদন লেখার সময়, সকাল ১০টা ৫০ মিনিট পর্যন্ত, এতে রিয়্যাকশন পড়েছে ৫৪ হাজার। মন্তব্য করেছেন সাড়ে ৪ হাজার নেটিজেন। পোস্টটি শেয়ার করেছেন দুই শতাধিক ব্যক্তি।
চলমান বার্তা ডেস্ক : 



















