শিরোনাম :
দুই কক্ষের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প, এবার কী হবে? পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামো ডিসেম্বরে, বেতন জানুয়ারিতে মুস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক: ডাক দিল মেলবোর্ন রেনেগেডস গাজীপুরে সংঘর্ষের মাঝে পড়ে তৌফিকের মৃত্যু, উঠছে নানা প্রশ্ন ‘আপা আসবে তাই চলে যাচ্ছি’: আসিফ মজুরি বোর্ডের বৈঠকের দিনেও গাজীপুরে সংঘর্ষ, আন্দোলনের মধ্যে শ্রমিকের মৃত্যু মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, কংগ্রেসে ট্রাম্পের আধিপত্যে ভাঙন এমবাপ্পেকে ছাড়িয়ে নতুন ইতিহাস গড়লেন কিশোর ইয়ামাল হাসিনা ও আসাদুজ্জামানের সব সম্পত্তি নিয়ন্ত্রণে নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

মুস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক: ডাক দিল মেলবোর্ন রেনেগেডস

বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। কিন্তু অস্ট্রেলিয়ার জনপ্রিয় বিগ ব্যাশ লিগে এখনো তাঁর খেলা হয়নি। সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। আসন্ন আসরে মেলবোর্ন রেনেগেডসের জার্সিতে প্রথমবারের মতো বিগ ব্যাশে নামবেন তিনি।

আজ ৪ নভেম্বর, বুধবার দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়। রেনেগেডসের নিয়মিত পেসার জেসন বেহরেনডর্ফ কাঁধের চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। তাঁর বিকল্প হিসেবেই মুস্তাফিজকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাঁর অন্তর্ভুক্তিতে বোলিং বিভাগ আরও শক্তিশালী হবে বলে আশা দলটির।

টি-টোয়েন্টিতে মুস্তাফিজের অভিজ্ঞতা বেশ সমৃদ্ধ। এ পর্যন্ত ৩৩১ ম্যাচে তিনি শিকার করেছেন ৪২৩ উইকেট।

আইএলটি-২০ টুর্নামেন্টে ব্যস্ত থাকায় পার্থ স্কোর্চার্সের বিপক্ষে রেনেগেডসের প্রথম ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। সবকিছু ঠিক থাকলে আগামী ১ জানুয়ারি এমসিজিতে সিডনি সিক্সার্সের বিপক্ষে ম্যাচ দিয়ে বিগ ব্যাশে তাঁর যাত্রা শুরু হতে পারে। ৪ জানুয়ারি মেলবোর্ন স্টার্সের বিপক্ষেও তাঁর খেলার সম্ভাবনা রয়েছে।

নতুন অভিজ্ঞতা নিয়ে মুস্তাফিজ নিজেও উচ্ছ্বসিত। ক্লাবের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, রেনেগেডসের হয়ে খেলার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকে হোম ভেন্যু হিসেবে পাওয়াটাও তাঁকে বাড়তি আনন্দ দিচ্ছে। সতীর্থদের সঙ্গে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দলের সাফল্যে অবদান রাখতে চান তিনি।

রেনেগেডসের প্রধান কোচ লুক রঞ্চিও তাঁকে পেয়ে সন্তুষ্ট। জনি বেয়ারস্টো ও মাইকেল ব্রেসওয়েলের মতো আন্তর্জাতিক তারকায় সাজানো দলে মুস্তাফিজকে তিনি গুরুত্বপূর্ণ সংযোজন মনে করছেন। রঞ্চি বলেন, “আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুস্তাফিজ একজন প্রতিষ্ঠিত পারফর্মার। পাওয়ারপ্লে ও ডেথ ওভারে উইকেট নেওয়ার দক্ষতা তাঁকে আলাদা করেছে। রেনেগেডসের বোলিংয়ে যে বৈচিত্র্য দরকার, মুস্তাফিজের উপস্থিতি সেই ঘাটতি পূরণে সহায়ক হবে বলে আমি মনে করি।”

বাংলাদেশি সমর্থকদের জন্যও আছে আয়োজন। মুস্তাফিজের যোগদানকে ঘিরে এমসিজিতে একটি বিশেষ সমর্থক জোন করা হচ্ছে, নাম ‘দ্য ফিজ বে’। আগামী ১ ও ১৬ জানুয়ারি বাংলাদেশি ক্রিকেটপ্রেমীদের একত্র করাই এর উদ্দেশ্য। এ ছাড়া ‘FIZZBAY’ প্রোমো কোড ব্যবহার করে প্রথম ২০০টি ফ্যামিলি টিকিট কিনলে মিলবে ৫০ শতাংশ ছাড়।

এবারের বিগ ব্যাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন আরও একজন। তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন হোবার্ট হ্যারিকেন্সের হয়ে।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

দুই কক্ষের নিয়ন্ত্রণ হারালেন ট্রাম্প, এবার কী হবে?

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

রাস্তার আন্দোলনের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই, অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

০৩ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

মুস্তাফিজের বিগ ব্যাশ অভিষেক: ডাক দিল মেলবোর্ন রেনেগেডস

আপডেট সময় ০১:৫১:০৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬