শিরোনাম :
একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন আদানির একটি ইউনিট ২৩ দিন বন্ধ দক্ষিণ আফ্রিকায় অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের আ.লীগ আমলের মানবতাবিরোধী অপরাধের গণশুনানি করবে প্রসিকিউশন মেধাবী ছাত্রীদের বাইসাইকেল নিজে চালিয়ে পরখ করলেন প্রধানমন্ত্রী ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিলেন ভারতের অর্জুন সিং থ্যালাসেমিয়ায় আক্রান্ত ১১ মাস বয়সী মেয়েকে নিয়ে নিখোঁজ মা, সুরমা নদীতে দুজনের মরদেহ গোপালগঞ্জে  ৫৬ সহ দেশে ১০৮  প্লাটুন বিজিবি মোতায়েন  সংলাপ কবে, কীভাবে? এখনও ঠিক হয়নি, এনসিপি-বৈঠকে জামায়াতের অসন্তোষ বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর

১১ তম বিপিএলের পর্দা উঠছে আজ

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর মধ্যকার ম্যাচ দিয়ে ১১ তম বাংলাদেশ প্রিমিয়ার লিগের পর্দা উঠছে আজ। সোমবার (৩০ ডিসেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। দিনের অপর ম্যাচে রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস।

সাত দলের অংশগ্রহণে দেশের তিন ভেন্যুতে অনুষ্ঠিত হবে মোট ৪৬ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল গড়াবে ৭ ফেব্রুয়ারি। মিরপুর তো বটেই, সিলেট ও চট্টগ্রামেও ব্যাটে-বলে মুন্সিয়ানা দেখাবেন ক্রিকেটাররা। এখান থেকেই বেরিয়ে আসবে নতুন কোনো তারকা।

এবারের অংশগ্রহণকারী সাত দল হলো ঢাকা ক্যাপিটালস, দুর্বার রাজশাহী, রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম কিংস।

এবার এখন পর্যন্ত বিপিএলের প্রাইজমানি পরিবর্তনের ঘোষণা আসেনি। ফলে গত আসরের মতো মোট চার কোটি টাকা প্রাইজমানি থাকতে পারে এবারের আসরেও। চ্যাম্পিয়ন দল পাবে দু’কোটি টাকা। রানার্সআপ পাবে এক কোটি। টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পাবেন ১০ লাখ টাকা। পুরস্কার পাবেন সেরা বোলার, সেরা ব্যাটারও।

এবারের বিপিএল চলাকালীন ‘শহীদ মুগ্ধ কর্নারে’ বিনামূল্যে পানি পাবেন দর্শকরা। সেখানে থাকা কিউআরকোডের মাধ্যমে স্বেচ্ছায় জুলাই ফাউন্ডেশনে অনুদানও দিতে পারবেন তারা। পরিবেশ সংরক্ষণ ও রিসাইক্লিংয়ের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি ভেন্যুতে থাকবে ‘বর্জ্য-শূন্য’ জোন।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ প্রকল্পে অনুমোদন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

বিচার না হওয়া পর্যন্ত আ. লীগকে ধৈর্য ধরতে বললেন শফিকুর

২৫ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

১১ তম বিপিএলের পর্দা উঠছে আজ

আপডেট সময় ১১:২৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪