৯ বলে ৩ উইকেটের পতন, বাংলাদেশ ৪৮/৭

আগের দিনই ব্যাকফুটে চলে গিয়েছিল বাংলাদেশ। ৪ উইকেটে মাত্র ৩৮ রান করে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। আজ তৃতীয় দিনের শুরুটাও ভালো হলো না বাংলাদেশের। ৯ বলের মধ্যে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।

পতন শুরু হয় নাজুমল হোসেন শান্তকে দিয়ে। এদিন ১০ রান যোগ করার আগেই আউট হন তিনি।

দিনের চতুর্থ ওভারের কাসিগো রাবাদার পঞ্চম বলে বিহাইন্ড দ্যা উইকেটে ক্যাচ হন শান্ত। উইকেটরক্ষক কাউল ভেরেইনের হাতে ধরা পড়ার আগে ১৭ বলে ৯ রান করেন বাংলাদেশ অধিনায়ক।

পরের ওভারেই আউট হন মুশফিকুর রহিম। ২ বলে ০ রানে ডেন পিটারসনের বলে টনি ডি জর্জির হাতে ক্যাচ হন তিনি।

ব্যাক টু ব্যাক বোলিংয়ে এসে নতুন ব্যাটার মেহেদী হাসান মিরাজকে তুলে নেন রাবাদা। ওভারের প্রথম বলেই উইকেটরক্ষক ভেরেইনের হাতে ক্যাচ হন ডানহাতি ব্যাটার। অর্থাৎ ৪৮ রানে ৭ উইকেট হারায় বাংলাদেশ।

শান্ত অধিনায়কত্ব ছাড়তে গনমাধ্যমে বলায় বিরক্ত বিসিবি সভাপতি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত হলে, সবকিছু ইতিবাচক হবে: ভারতীয় হাইকমিশনার

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৯ বলে ৩ উইকেটের পতন, বাংলাদেশ ৪৮/৭

আপডেট সময় ১০:৩৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪