ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

অধিনায়ক শান্তকে ড. ইউনূসের ফোন, দেশে ফিরলেই সংবর্ধনা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস ও বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ছবি : বিসিবি
রাওয়ালপিন্ডিতে সাদা পোশাকে নতুন রূপকথা লিখেছে বাংলাদেশ। প্রথমবার টেস্টে পাকিস্তানের বিপক্ষে অর্জন করেছে সিরিজ জয়ের গৌরব। এমন ঐতিহাসিক সিরিজ জয়ের পরপরই বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশের জয়ের পর খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ। মুঠোফোনে শান্তকে ড. ইউনূস বলেছেন, ‘সরকার ও আমার পক্ষ থেকে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন। পুরো জাতি তোমাদের জন্য গর্ববোধ করছে।’

এ ছাড়াও বাংলাদেশ দল দেশে ফিরলে পুরো দলকে অভ্যর্থনা দেবে বলেও জানান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশের সাবেক এই ওপেনার সামাজিক যোগাযোগামাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অফিস থেকে মাত্র ফোন পেলাম। শান্তকে ফরওয়ার্ড করে দিয়েছি। বাংলাদেশ দলকে অনেক অনেক অভিনন্দন।’

সাদা পোশাকে বাংলাদেশের পরিসংখ্যান খুব একটা ভালো নয়। বিশেষ করে বিদেশের মাটিতে তো বড় দলের বিপক্ষে সেই অর্থে বড় কোনো সাফল্য নেই বললেই চলে। এবার সেই পরিসংখ্যান বদলালো নাজমুল হোসেন শান্তর দল। একটা সময় টেস্ট ফরম্যাটের শীর্ষসারির দল পাকিস্তানকে তাদেরই মাটিতে হারিয়ে জিতল ঐতিহাসিক জিতল বাংলাদেশ।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অধীনে দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটিতেই পাকিস্তানকে হারিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতল বাংলাদেশ। নিজেদের ২৪ বছরের টেস্ট ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েকেই কেবল হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। এবার সেই তালিকায় যোগ হলো পাকিস্তানের নাম। তা ছাড়া পাকিস্তানের ঘরের মাঠে কেবল ইংল্যান্ডই পেরেছিল তাদের হোয়াইটওয়াশ করতে। ইংলিশদের পর এবার বাংলাদেশের কাছে একই লজ্জা পেলেন বাবর আজমরা।

আরো পড়ুন : পাকিস্তানকে হোয়াটওয়াশ করে বাংলাদেশের ইতিহাস

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

অধিনায়ক শান্তকে ড. ইউনূসের ফোন, দেশে ফিরলেই সংবর্ধনা

আপডেট সময় ০৮:৫৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪