শিরোনাম :
স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আবর্জনা মুক্ত দেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা প্রধানমন্ত্রীর বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিতে চায় সরকার, শঙ্কায় বিশেষজ্ঞরা বেনজীর আহমেদের জামিন বাতিলের প্রক্রিয়া শুরু বেনজীরকে ফেরাতে সরকারের প্রক্রিয়া শুরু, জানালেন উপদেষ্টা ঢাকার চারপাশের নৌপথ সচলে প্রধানমন্ত্রীর নির্দেশ ফের বাড়ল এলপিজি সিলিন্ডারের দাম, কার্যকর আজ সন্ধ্যা থে ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

আগামীকাল রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

ফাইল ফটো

নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দিতে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। চারদিনের সফরে আগামীকাল মঙ্গলবার (২৭ মে) দিনগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

আগামী ২৯ ও ৩০ মে জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন ‘নিক্কেই এশিয়া কনফারেন্স-২০২৫’। এ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন।

নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। সফরকালে দুই দেশের শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে পারে।

নিক্কেই ইনকরপোরেটেড আয়োজিত এ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তিবিদ এবং করপোরেট নেতারা অংশ নেবেন।

সম্মেলনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছাড়াও জাপানের প্রধানমন্ত্রী, লাওসের প্রেসিডেন্ট, পালাও’য়ের প্রেসিডেন্ট, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী, সিঙ্গাপুরের উপ-প্রধানমন্ত্রী, ভিয়েতনামের উপ-প্রধানমন্ত্রী, ফিলিপাইনের ফরেন অ্যাফেয়ার্স সেক্রেটারি, থাইল্যান্ডের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্টার, মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী, বিশ্বব্যাংকের ডেভেলপমেন্ট ফিন্যান্স ভাইস প্রেসিডেন্ট, চীনের সাবেক ভাইস মিনিস্টার অব ফিন্যান্স, ক্লাইমেট ওয়ার্ক সেন্টারের সিইও, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের ম্যানেজিং এক্সিকিউটিভ কর্মকর্তাসহ আরও অনেকে অংশ নেবেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘টেকসই এশিয়ার জন্য অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন’। যেখানে প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, সামাজিক ব্যবসা এবং দারিদ্র্য বিমোচনের নতুন কৌশল নিয়ে আলোচনা হবে।

নিক্কেই এশিয়া সম্মেলন (নিক্কেই ফোরাম: ফিউচার অব এশিয়া) প্রতিবছর জাপানের প্রভাবশালী অর্থনৈতিক দৈনিক নিক্কেই কর্তৃক আয়োজিত একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম। যেখানে এশিয়াসহ বিশ্বের নেতৃস্থানীয় ব্যক্তিরা বৈশ্বিক অর্থনীতি, ভূ-রাজনীতি, প্রযুক্তি ও টেকসই উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন। ১৯৯৫ সালে শুরু হওয়া এ সম্মেলনটি এশিয়ার ‘ডাভোস’ নামেও পরিচিত।

দায়িত্ব পালন সম্ভব না হলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেবে সরকার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ওবায়দুল কাদেরসহ সাত নেতার সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৪ আগস্ট

০২ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

আগামীকাল রাতে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় ০৬:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫