ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ইস্তাম্বুল পৌঁছেছেন শহীদুল আলম; বরণ করলেন কনসাল জেনারেল

ইসরায়েলে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম তুরস্কের ইস্তাম্বুলে পৌঁছেছেন।আজ শুক্রবার (১০ অক্টোবর) শহীদুল আলম তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুল পৌঁছালে সেখানে তাকে বরণ করে নেন ইস্তাম্বুলে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে আজ সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রেস উইং চিফ অ্যাডভাইজর জিওবি ফেসবুক পেজ থেকে এক বার্তায় জানানো হয়, ইসরায়েলে আটক থাকা বাংলাদেশের প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলমকে নিয়ে আজ দুপুরে একটি ফ্লাইট তুরস্কের উদ্দেশে রওনা হয়েছে। তুর্কি সূত্র জানিয়েছে, ফ্লাইট টি কে ৬৯২১-এর স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে ইস্তাম্বুলে পৌঁছে।

প্রেস উইং আরও জানায়, শহীদুল আলমকে ইসরায়েল থেকে মুক্ত করে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় সহযোগিতার জন্য প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শহীদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে আটক

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ইস্তাম্বুল পৌঁছেছেন শহীদুল আলম; বরণ করলেন কনসাল জেনারেল

আপডেট সময় ০৭:৫৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫