শিরোনাম :
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

এখনও নেভেনি শাহজালাল বিমানবন্দরের আগুন

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের সূত্রপাত হয় গতকাল শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায়। এর প্রায় ২১ ঘণ্টা পর আজ রোববার (১৯ অক্টোবর) সাড়ে ১১টায়ও সেখানে ধোয়া উড়তে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনও কাজ করছেন ফায়ার সার্ভিসের ২২টি ইউনিট।

জানতে চাইলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, উদ্ধার কাজ চলমান। আগুন এখনও পুরোপুরি নেভেনি। এজন্য ধোঁয়া উড়ছে। তবে আমাদের ২২ ইউনিট আগুন নির্বাপণের জন্য কাজ করছে। আগুন যেন বাড়তে না পারে সেজন্য অনবরত পানি ছিটানো হচ্ছে।

এদিকে সময় যত গড়াচ্ছে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির চিহ্ন তত বেরিয়ে আসছে। সকাল থেকেই বিমানবন্দরের কার্গো ভিলেজে ধ্বংসস্তূপ দেখতে আসছেন ভুক্তভোগীরা। দেখা গেছে উৎসুক জনতার ভিড়ও। তবে ভেতরে কাউকেই প্রবেশ করতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট কাজ করে। পাশাপাশি বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এছাড়া বিজিবির ২ প্লাটুন সদস্যও উদ্ধার সহায়তায় যোগ দেয়।

আগুন লাগার পরপরই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ সাময়িকভাবে স্থগিত রাখা হয়। একইসঙ্গে ঢাকার পরিবর্তে সব বিমান চট্টগ্রাম ও সিলেটে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যে ৮টি ফ্লাইট চট্টগ্রামে, ৩টি ফ্লাইট সিলেটে এবং দুটি ফ্লাইট কলকাতায় অবতরণ করে। এতে ভোগান্তিতে পড়েন শত শত যাত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর রাত ৯টার পর উড়োজাহাজ ওঠানামা শুরু হয়।

এদিকে আগুন নেভাতে গিয়ে ফায়ার ফাইটার, সিভিল অ্যাভিয়েশন, আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বিমানবন্দরের কার্গো ভিলেজটি মূলত পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি জায়গায় আট নম্বর গেটের পাশে। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্স ভবনে, যেখানে আমদানি করা পণ্য রাখা হয়। আগুনে এখানকার প্রায় সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে।

বিমানবন্দরের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

এখনও নেভেনি শাহজালাল বিমানবন্দরের আগুন

আপডেট সময় ১২:৩১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৯ অক্টোবর ২০২৫