শিরোনাম :
পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

গণভোটের মার্কা টিকচিহ্ন : আলী রীয়াজ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, অনেকে বলে- গণভোটের মার্কা কী? উত্তর হচ্ছে- গণভোটের মার্কা হচ্ছে টিকচিহ্ন। ওটাই গণভোটের মার্কা, যদি আপনি হ্যা বলতে চান তাহলে ওই মার্কায় ভোট দিতে হবে।

আজ রোববার (১১ জানুয়ারি) দুপুরে বরিশাল নগরীর বেলসপার্ক মাঠে অনুষ্ঠিত গণভোটবিষয়ক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশে এই সম্মেলন হয়। আলী রীয়াজ বলেন, আপনাদের রাজনৈতিক মতপার্থক্য, বিশ্বাস, ভিন্ন দল থাকবে- সেটার জন্য জাতীয় সংসদ নির্বাচনের সাদা রঙের ব্যালট। আর গোলাপি রঙের ব্যালটটি হচ্ছে গণভোটের।

আলী রীয়াজ আরও বলেন, অতীতে যেসব গণভোট হয়েছে, তাতে আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পরে সম্মতি চাওয়া হয়েছে। এবার আগে সম্মতি চাওয়া হচ্ছে পরে তা বাস্তবায়নের ব্যবস্থা করা হচ্ছে—এটা হচ্ছে পার্থক্য। আগে আপনি, তারপর আপনার প্রতিনিধি; আপনাকে ছাড়া আপনার প্রতিনিধি নয়।

আলী রীয়াজ বলেন, বাংলাদেশের ১৩ কোটি ভোটারের হাতে চাবির মতো করে তুলে দেওয়া হচ্ছে। এই চাবি দিয়ে দরজা খুলুন, দরজার খোলার পর ভবিষ্যতে দলমত, ধর্মবিশ্বাস সব কিছুকে নিজেদের মতো রেখে ভেদাভেদ ভুলে গিয়ে আমরা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করি যার প্রতিশ্রুতি করেছিলাম ১৯৭১ সালে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের। আসেন আমরা সবাই মিলে সেই চেষ্টায় শামিল হই।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামাল উদ্দিন প্রমুখ।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

গণভোটের মার্কা টিকচিহ্ন : আলী রীয়াজ

আপডেট সময় ০৬:২৭:০৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬