শিরোনাম :
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

চলমান সংস্কারে জাপানের সমর্থন পুনর্ব্যক্ত

বাংলাদেশে সফররত জাপানের পার্লামেন্টারি উপমন্ত্রী ইকুইনা আকিকো বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, চলমান সংস্কার কর্মসূচি ও রাষ্ট্রগঠন প্রক্রিয়ায় জাপানের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক বৈঠকে তিনি এ সমর্থনের কথা জানান।

আজ রোববার (২ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে জাপানের বিশাল সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জাপানের উপমন্ত্রী বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী সময়ে জাপানের অব্যাহত সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত সম্পাদনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করে আকিকো জানান, সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পরও বাংলাদেশে জাপানি বিনিয়োগ ও ব্যবসা অব্যাহত রয়েছে।

তিনি বর্তমানে বাংলাদেশে ৩১০টিরও বেশি জাপানি প্রতিষ্ঠান ব্যবসা পরিচালনা করছে উল্লেখ করে এ সংখ্যা আরও বাড়বে বলে জানান।

বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশি বিনিয়োগকারীদের সুবিধা দিতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ওয়ান-স্টপ সার্ভিস (ওএসএস) কার্যকর করতে সক্রিয়ভাবে কাজ করছে।

আকিকো আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বের কথা তুলে ধরেন।

জবাবে পররাষ্ট্র উপদেষ্টা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সমর্থক হিসেবে বাংলাদেশ একটি অবাধ ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক অঞ্চলের পক্ষে রয়েছে উল্লেখ করে বলেন, এতে সকল পক্ষের নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা উচিত।

তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের মাধ্যমে এ সংকটের স্থায়ী সমাধানে জাপানের অব্যাহত প্রচেষ্টার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা, বিশেষ করে তাদের ভাসানচরে স্থানান্তরে জাপানের সহায়তার প্রশংসা করে পররাষ্ট্র উপদেষ্টা দ্রুত প্রত্যাবাসনে জাপানের সহায়তা কামনা করেন।

এ ছাড়া, জাতিসংঘের সহযোগিতায় দোহায় রোহিঙ্গা ইস্যু নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলন আয়োজনের ক্ষেত্রেও তিনি জাপানের সহযোগিতা চান।

আন্তর্জাতিক পরিসরে নির্বাচন বিষয়ে পারস্পরিক সহযোগিতা ও অংশীদারিত্ব নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়।

পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সফরের জন্য জাপানের পার্লামেন্টারি উপমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন যে তার সফর বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্কে আরও নতুন গতি সঞ্চার করবে।

জাপানের পার্লামেন্টারি উপমন্ত্রী দুই দিনের সফরে বাংলাদেশে অবস্থান করছেন।

সংস্কার দীর্ঘায়িত হলে দেশ সংকটে পড়বে : তারেক রহমান

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

চলমান সংস্কারে জাপানের সমর্থন পুনর্ব্যক্ত

আপডেট সময় ০৯:৩৫:১৯ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫