ঢাকা ০৯:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক

বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ছবি : সিনহুয়া

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১০ জুলাই) সকালে বেইজিংয়ে গ্রেট হল অব দ্য পিপলে এ বৈঠক শুরু হয়।

এর আগে প্রধানমন্ত্রী গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং তাকে স্বাগত জানান। তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। পরে বাংলাদেশের প্রধানমন্ত্রী বিশেষভাবে সুসজ্জিত মঞ্চে যান এবং চীনা সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অতিথিকে গার্ড অব অনার প্রদান করে।

এ সময় উভয় দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়। শেখ হাসিনা সালাম গ্রহণ করেন এবং গার্ড পরিদর্শন করেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে গান স্যালুটের আয়োজন করা হয়।

এরপর উভয় প্রধানমন্ত্রী অনুষ্ঠানে নিজ নিজ প্রতিনিধি দলের সদস্যদের পরিচয় করিয়ে দেন।

স্বাগত অনুষ্ঠানের পর গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকটি শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং চীনা প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

গ্রেট হল অব পিপল রাষ্ট্রীয় ভবন, যা চীন সরকার ও চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আইনসভা হিসেবে এবং আনুষ্ঠানিক কার্যক্রমের জন্য ব্যবহার করে।

আরো পড়ুন : বাংলাদেশে এখনই বিনিয়োগের উপযুক্ত সময় : চীনা ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক

আপডেট সময় ১০:৩৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪