ঢাকা ০৫:০৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

জাতিসংঘ ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে (ইউএনজিএ) যোগ দিতে আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে,কাতার এয়ারলাইন্সের QR-643 ফ্লাইট এ ভোর ৫ টা ৫ মিনিটে ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকার প্রধানদের মতো চার্টার ফ্লাইটে নয়, বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াত করছেন। এবার নিরাপত্তা, গণমাধ্যমসহ সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকছেন ৫৭ জন।

আগামী ২৭ সেপ্টেম্বর তার উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক হবে। সেখানে বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা চাওয়া হতে পারে। সহায়তা চাওয়া হতে পারে দেশের বিভিন্ন খাতের সংস্কারে অন্তর্বর্তী সরকারের নেয়া নানা পদক্ষেপের বিষয়েও।

প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তিরক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে। প্রধান উপদেষ্টা মাত্র তিনদিন নিউইয়র্কে থাকবেন।

আরো পড়ুন : তিন দশক পর দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

জা‌তিসংঘ অধিবেশনের ফাঁকে তিন দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

জাতিসংঘ ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১০:৩৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪