৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন

৫আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সেইসঙ্গে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার এবং ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার কথা জানিয়ে পরিপত্র জারি করা হয়েছে।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন ও পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এরমধ্যে ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবসের’ প্রজ্ঞাপনে বলা হয়, সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে এবং দিনটি ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর, ২০২৪ এর পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

এদিকে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন না করার বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা পরিপত্রে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি ঘোষিত ৮ আগস্ট ‘নতুন বাংলাদেশ দিবস’ উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের ২৫ জুনের জারিকৃত পরিপত্রটি বাতিল করা হলো। এই সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ পালনের বিষয়ে জারি করা পরিপত্রে বলা হয়েছে, সরকার প্রতিবছর ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এদিন ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর, ২০২৪ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

ফুল গিয়ারে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : সিইসি

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ ঘোষণা করে প্রজ্ঞাপন

আপডেট সময় ০৫:৪৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫