শিরোনাম :
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির যুক্তরাষ্ট্রেকে ‘সাত শর্ত’ ইরানের শুটিংয়ের সকালেই থেমে গেলেন অভিনেতা সোহেল খান, বগুড়ায় শেষ নিঃশ্বাস রাতের তাপমাত্রা কমতে পারে ৩ ডিগ্রি পর্যন্ত, বাড়বে শীতের অনুভূতি রুশ জাহাজে ড্রোন হামলা, কিয়েভকে ‘বেদনাদায়ক পরিণতির’ হুঁশিয়ারি রাশিয়ার ১৬ ডিসেম্বর ফেরার ঘোষণা হাসিনার: কী বলছে সরকার শেখ হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন—সেই আলোচনা ভারতের সাথে: তথ্য উপদেষ্টা ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫০৭ তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে স্বর্ণদ্বীপে প্রধানমন্ত্রী ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। দূরের প্রতিষ্ঠানে কর্মরত নারী শিক্ষকদের পারিবারিক ও সামাজিক ভোগান্তির কথা মাথায় রেখে জরুরি ভিত্তিতে নারী শিক্ষকবান্ধব নীতিমালা তৈরির তাগিদও দিয়েছে কমিটি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) কমিটির এই সুপারিশ শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয়েছে।

বৈঠকে যা উঠে এল

কমিটির কার্যবিবরণী সূত্রে জানা গেছে, বৈঠকে শিক্ষকদের বদলির বিষয়টি তোলেন কমিটির সভাপতি ও কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নিজ জেলা থেকে অনেক দূরে পদায়ন এবং বদলির সুযোগ না থাকায় বহু নারী শিক্ষক গভীর পারিবারিক সংকটে পড়েছেন। দূরত্বের কারণে অনেকের সংসার ভেঙেছে, বিবাহবিচ্ছেদ হয়েছে, আর কেউ কেউ বাধ্য হয়ে শিক্ষকতা পেশাই ছেড়ে দিয়েছেন।

এসব মানবিক দিক বিবেচনায় নিয়ে অল্প সময়ের মধ্যে নারী শিক্ষকবান্ধব বদলি নীতিমালা প্রণয়নে বিশেষ গুরুত্ব দেন তিনি।

এনটিআরসিএ ও মাউশির বক্তব্য

সভাপতির বক্তব্যের পর বিষয়টি নিয়ে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) অবস্থান জানতে চাওয়া হয়। সংস্থাটির চেয়ারম্যান আলিফ রুদাবা জানান, শিক্ষকদের বদলি এনটিআরসিএর এখতিয়ারে পড়ে না। এ কাজ করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বৈঠকে জানান, বদলি নীতিমালা প্রণয়নের কাজ এখন মন্ত্রণালয়ে প্রক্রিয়াধীন। বদলি কার্যক্রম পরিচালনার জন্য মাউশি আগেই একটি সফটওয়্যার তৈরি করে রেখেছে। মন্ত্রণালয়ের অনুমোদন মিললেই সেই সফটওয়্যারের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় বদলি কার্যক্রম শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ন্যূনতম মজুরির দাবিতে অস্থির সাভার, আশুলিয়া ও গাজীপুরের শিল্পাঞ্চল

২৪ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বদলি নীতিমালা দ্রুত চূড়ান্ত করার সুপারিশ সংসদীয় কমিটির

আপডেট সময় ০৪:৪৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬