রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে নগরীর বিভিন্ন থানায় ৫৭টি মামলা দায়ের হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গতকাল সোমবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মাদকদ্রব্যসহ নানা আলামত উদ্ধার করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।
কোন বিভাগে কতজন
গ্রেপ্তারকৃতদের মধ্যে সবচেয়ে বেশি ১৩২ জন মিরপুর বিভাগের। তেজগাঁও বিভাগ থেকে গ্রেপ্তার হয়েছেন ১০৫ জন। এর বাইরে মতিঝিল বিভাগে ৫৮ জন, ওয়ারী বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪১ জন, গুলশান বিভাগে ৪০ জন, লালবাগ বিভাগে ৩৬ জন এবং রমনা বিভাগে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসআরইউ বিভাগ থেকে ৪ জন ও গোয়েন্দা বিভাগ থেকে ৩ জন রয়েছেন।
যা উদ্ধার হয়েছে
অভিযানের সময় একটি অবিস্ফোরিত ককটেল এবং ১৩টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ পাওয়া গেছে। উদ্ধার হয়েছে ২০ কেজি ২৫৬ গ্রাম গাঁজা, ১২ হাজার ১৪২ পিস ইয়াবা ও ৫ গ্রাম হেরোইন। এ ছাড়া ১৮ বোতল বিদেশি মদ, ১১৮ ক্যান বিয়ার, ১টি সিএনজিচালিত অটোরিকশা, ১৪টি মোবাইলফোন এবং নগদ ২ হাজার ৬০০ টাকাও জব্দ করা হয়েছে। অভিযানে একজন ভিকটিমকেও উদ্ধার করা হয়।
আইনগত পদক্ষেপ
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সূত্র: ডিএমপি সংবাদ বিজ্ঞপ্তি
চলমান বার্তা ডেস্ক : 



















