কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট মহিউদ্দিন দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন নির্মাণের জন্য ১ কোটি ৫০ লাখ টাকার বরাদ্দ অনুমোদন হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় এ বরাদ্দ অনুমোদন দেওয়া হয়।
২৫,কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলামের উদ্যোগ ও প্রচেষ্টায় এ বরাদ্দ অনুমোদিত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
২৪ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা এমপির পরিদর্শন কক্ষে বিদ্যালয়টির নতুন একাডেমিক ভবন নির্মাণের বরাদ্দপত্র হস্তান্তর করেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মো. আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর প্রভাষক মো. আনোয়ার হোসেন, ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. ফেরদৌস হোসেন, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি মো. আনোয়ারুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ফজলুল হক সহ জামায়াতের নেতাকর্মী,স্থানীয় সাংবাদিক ও অনলাইন এবং প্রিন্ট মিডিয়ার সংবাদ কর্মি সহ শিক্ষকবৃন্দ।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন একাডেমিক ভবন নির্মিত হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট নিরসনের পাশাপাশি শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে। আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে এ বরাদ্দ বিদ্যালয়টির অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নুরুল আমিন, স্টাফ রিপোর্টার 
























