শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দের নির্দেশ

শফিক আহমেদ সিদ্দিকের ও তারিক আহমেদ সিদ্দিক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং তার ভাই শফিক আহমেদ সিদ্দিকের নামে থাকা প্রায় ১৫ কোটি টাকা মূল্যের জমি ও ভবন জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ বুধবার (২ জুলাই) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এদিন দুদকের পক্ষে সম্পদ জব্দের আবেদন করেন উপপরিচালক মো. মনিরুল ইসলাম।

জব্দকৃত আদেশপ্রাপ্ত সম্পদের মধ্যে রয়েছে—শফিক আহমেদ সিদ্দিকের গাজীপুরের মোট ৩৩ দশমিক ৫০ শতাংশ জমির মধ্যে বিক্রিত অংশ বাদে ১৭ শতাংশ জমি এবং তারিক আহমেদ সিদ্দিকের ১৯ দশমিক ৫০ শতাংশ জমিতে নির্মিত দশতলা ভবনের অর্ধেক, যা মোট ৬৭ শতাংশ জমিতে অবস্থিত।

আবেদনে দুদক উল্লেখ করে, তাদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানে জানা গেছে, তারা উল্লিখিত স্থাবর সম্পদসমূহ অন্যত্র হস্তান্তর, স্থানান্তর বা বেহাত করার চেষ্টা করছেন। অনুসন্ধান নিষ্পত্তির পূর্বে এসব সম্পদ হস্তান্তর বা স্থানান্তর হয়ে গেলে অনুসন্ধানে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে, অনুসন্ধান সম্পন্ন না হওয়া পর্যন্ত উল্লিখিত সম্পদের ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ প্রদান করা প্রয়োজন।

ক্ষমতার লোভে মুজিবও নির্বাচনে কারচুপি করেছেন; আদালতে হাবিবুল আউয়াল

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মানুষের দীর্ঘমেয়াদি কল্যাণে প্রকল্প নেওয়ার নির্দেশ মির্জা ফখরুলের

২৯ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শফিক সিদ্দিক ও তারিক সিদ্দিকের সম্পদ জব্দের নির্দেশ

আপডেট সময় ০৬:১৩:০৯ অপরাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫