ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ডেঙ্গু: এ বছর ভর্তি রোগী ছাড়াল ৮৯ হাজার,মারা গেছেন ৪৭৫ জন

বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮৮৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে ৮৯ হাজার ৬০৩ জন হয়েছে। গত একদিনে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ বছর মশাবাহিত এ রোগে মারা গেলেন ৪৭৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩০৬ জন, ঢাকা বিভাগে ২২৬ জন, ময়মনসিংহে ৩৭ জন, চট্টগ্রামে ৮০ জন, খুলনায় ১১৭ জন, রাজশাহী বিভাগে ৩৯ জন, রংপুর বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৫০ জন এবং সিলেট বিভাগে ১৬ জন ভর্তি হয়েছেন।

যে ৪ জন মারা গেছেন, তাদের মধ্যে বরিশাল বিভাগে দুইজন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২ জন চিকিৎসাধীন ছিলেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, বুধবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৫ হাজার ৮০৩ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৩২৫ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩০২ জন; আর ২০২৩ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫৩ হাজার ৭৫২ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৮৫১ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। সে মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

নভেম্বরের ২৭ দিনে ২৭ হাজার ৭৮৬ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১৬০ জনের। এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ডেঙ্গু: এ বছর ভর্তি রোগী ছাড়াল ৮৯ হাজার,মারা গেছেন ৪৭৫ জন

আপডেট সময় ০৬:৫৬:০৯ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪