ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

ড. ইউনূসকে এরদোয়ানের ফোন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. ইউনূসকে অভিনন্দন জানান তিনি।

টেলিফোনে প্রেসিডেন্ট এরদোয়ান বাংলাদেশের বন্যাদূর্গত এলাকায় জানমালের ক্ষয়ক্ষতিতে শোক প্রকাশ করেছেন বলে জানায় প্রধান উপদেষ্টার দপ্তরের প্রেস উইং।

তিনি বলেন, তুরস্ক বন্যাদূর্গতদের মানবিক সহায়তা দেবে। প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এ জন্য তুরস্কের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান।

এরদোয়ান বলেন, বাংলাদেশের পুনর্গঠন প্রচেষ্টায় সহযোগিতা করার জন্য তিনি একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন প্রতিনিধিদল পাঠাবেন। তিনি প্রধান উপদেষ্টাকে তুরস্কের সফরের আমন্ত্রণ জানান। অধ্যাপক ইউনূস আমন্ত্রণ গ্রহণ করে বলেন, তিনি সুবিধাজনক সময় তুরস্ক সফর করবেন।

প্রধান উপদেষ্টাও প্রেসিডেন্ট এরদোয়ানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এরদোয়ান আমন্ত্রণ গ্রহণ করেন।

আরো পড়ুন : আবারো অন্তর্বর্তী সরকারের দপ্তর পুনর্বণ্টন

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

ড. ইউনূসকে এরদোয়ানের ফোন

আপডেট সময় ১২:১২:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪