শিরোনাম :
পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা, বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন ১ ডিসেম্বর থেকে, লটারি ১৫ ডিসেম্বর তিন ঘণ্টায় পৌঁছানোর মেগা প্রকল্প ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাকশ্রমিকের মজুরি নির্ধারণে নতুন জরিপ চায় সিপিডি শ্রমিক অসন্তোষে ধাক্কা, রপ্তানি আদেশে বড় পতন পোশাক খাতে জানুয়ারির রেকর্ডের পর স্বর্ণের দাম কেন ক্রমাগত কমছে ওয়ানডে দলে রদবদলের আভাস, অনিশ্চয়তায় সৌম্য, মোসাদ্দেক ও সোহান খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর ও কক্সবাজার। রোববার (২২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে এই সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন। তাঁরা স্থানীয় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন।
বিজিবি জানিয়েছে, সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্পর্শকাতর স্থানে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে। বিশৃঙ্খলা, সহিংসতা কিংবা জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে, এমন কর্মকাণ্ড ঠেকাতেও সদস্যরা তৎপর রয়েছেন।
মাঠের পরিস্থিতি কাছ থেকে দেখতে বিজিবির সদর দপ্তরে একটি মনিটরিং সেল কাজ করছে। সেখান থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তিতে পাওয়া সরাসরি ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তের নিয়মিত দায়িত্বের পাশাপাশি বিজিবি সদস্যরা অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও কাজ করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম চালু রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নিতে বিজিবি বদ্ধপরিকর।
সাম্প্রতিক দিনগুলোতেও বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েনের খবর এসেছে। ১৮ নভেম্বর ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন, ১৯ নভেম্বর সাত জেলায় ৯৬ প্লাটুন এবং ২১ নভেম্বর ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় ৯০ প্লাটুন মোতায়েনের কথা জানানো হয়েছিল।

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাবনার বেড়ায় সংঘর্ষ থামলেও থমথমে পরিস্থিতি, আটক ৫, প্রত্যাহার হলেন ওসি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে মাঠে নামল বাংলাদেশ ব্যাংক

২২ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আপডেট সময় ১১:২০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬