ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

হাবিবুর রশিদ ও রাজিব আহসান। ফাইল ছবি

মন্ত্রিপরিষদে নতুন নিয়োগ পাওয়া দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করেছে সরকার। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।

নতুন দুই প্রতিমন্ত্রীর মধ্যে হাবিবুর রশিদকে সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া রাজিব আহসানকে নৌপরিবহণ মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।

সিনিয়র সহকারী সচিব অজিত দেবের সই করা অফিস আদেশে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনের আলোকে তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে। এই অবস্থায় তাদের দপ্তর বণ্টনের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

দুই প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন

আপডেট সময় ০৫:২৫:০০ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬