ঢাকা ১০:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

পল্লী বিদ্যুতের কাঠামো পর্যালোচনায় কমিটি গঠন

পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির ভূমিকা এবং কাঠামো পূণর্মূল্যায়ণের প্রয়োজনীয়তা অনুধাবন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ারকে সভাপতি করে একটি জাতীয় কমিটি গঠন করেছে বিদ্যুৎ বিভাগ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিদ্যুৎ বিভাগের এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়।

বিদ্যুৎ বিভাগ জানায়, সাম্প্রতিক সময়ে গ্রামাঞ্চলসহ সমগ্র দেশে প্রায় শতভাগ বিদ্যুৎ নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়েছে। পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছে। এ প্রেক্ষিতে তাদের কাঠামো পর্যালোচনায় এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে এশিয়ান সেন্টার ফর ডেভেলপমেন্টের অধ্যাপক এ কে এনামুল হক, বুয়েটের ইইই বিভাগের অধ্যাপক মো. জিয়াউর রহমান খান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাহবুব রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক খালেদ মাহমুদ কমিটির সদস্য হিসেবে কাজ করবেন বলে জানায় বিদ্যুৎ বিভাগ।

কমিটির কার্যপরিধির মধ্যে রয়েছে বিআরইবি এবং পিবিএসের ভিত্তি দলিলগুলো পর্যালোচনা; বিআরইবি এবং পিবিএসের সাংগঠনিক কাঠামো পর্যালোচনা; বিআরইবি এবং পিবিএস (পল্লী বিদ্যুৎ সমিতি) সব স্তরের কর্মীদের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট যেকোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সমিতির প্রতিনিধিদের সাক্ষাৎকার নেওয়া; এবং বিআরইবি এবং পিবিএসের প্রাসঙ্গিক নথি ও ফাইল পর্যালোচনা করা।

কমিটির অনুরোধে বিআরইবি এবং পিবিএস তাদের সব নথি সরবরাহ করবে। পর্যালোচনা ও সাক্ষাৎকারের ভিত্তিতে কমিটি একটি প্রতিযোগিতামূলক, প্রযুক্তিগতভাবে দক্ষ, আর্থিকভাবে টেকসই এবং দক্ষ পরিষেবা দেওয়ার সক্ষম গ্রামীণ বিদ্যুতায়ন খাতের জন্য উপযুক্ত কাঠামো সুপারিশ করবে। কমিটি প্রয়োজনে যেকোনও সদস্যকে কো-অপ্ট করতে পারবে।

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পল্লী বিদ্যুতের কাঠামো পর্যালোচনায় কমিটি গঠন

আপডেট সময় ১২:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪