ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে : আবুল হোসেন

বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন

গঙ্গার পানিবণ্টন চুক্তি পর্যালোচনা এবং বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের (জেআরসি) ৮৬তম বৈঠকে যোগ দিতে গত সোমবার (৩ মার্চ) কলকাতায় পৌঁছায় বাংলাদেশের সাত সদস্যের একটি প্রতিনিধি দল। সেখান থেকে হাওড়া রেলস্টেশন, এরপর ট্রেনে চড়ে তারা পৌঁছান মুর্শিদাবাদ জেলার ফারাক্কায়। বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন ভারতের নদী কমিশনের সদস্যরাও। পরে তারা যৌথভাবে ফারাক্কা পরিদর্শন করেন।

মঙ্গলবার (৪ মার্চ) ফারাক্কা পরিদর্শন করে বাংলাদেশের প্রতিনিধি দলের প্রধান মোহাম্মদ আবুল হোসেন জানিয়েছেন, সম্প্রতি ফারাক্কায় নাব্য কমে গেছে। গত জানুয়ারি মাসে ঠিক ছিল, কিন্তু ফেব্রুয়ারিতে কিছুটা কমে গেছে।

তিনি জানান, এভাবে পানি কমে যাওয়া স্বাভাবিক। কোনো বছর পানি কম থাকবে, আবার কোনো বছর বেশি থাকবে।

এক প্রশ্নের জবাবে আবুল হোসেন বলেন, পানি বণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে। এর মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করবে বিশেষ কমিটি। তিনি আরও বলেন, এখানে পরিদর্শনের পর কলকাতায় রুটিন বৈঠক হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রবাহিত গঙ্গার পানিবণ্টন নিয়ে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী এইচ.ডি দেবেগৌড়া এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতিবসু ও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চুক্তিতে সই করেন। ২০২৬ সালে এই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা। তার আগে বাংলাদেশ প্রতিনিধি দলের এই পরিদর্শন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

সম্ভবত ডিসেম্বরের মধ্যেই ভোট হবে: প্রধান উপদেষ্টা

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পানিবণ্টন চুক্তি বাস্তবায়ন হচ্ছে : আবুল হোসেন

আপডেট সময় ০৮:২৬:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মার্চ ২০২৫