ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসে যোগদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসে পাশ করেছেন তাদের খুঁজে বের করতে পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এ অভিযান অব্যাহত থাকবে। আমার অফিসের একজন পিয়ন দুর্নীতির সঙ্গে জড়িত হয়ে পড়ে। সে ৪০০ কোটি টাকার মালিক। হেলিকপ্টার ছাড়া চলে না। তাকেও বের করে দিয়েছি। আমি যখন দুর্নীতিকে জিরো টলারেন্স বলেছি তা করেই ছাড়ব।

প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবনে আজ রোববার (১৪ জুলাই) আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। তার সদ্যসমাপ্ত চীন সফর নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী বলেন, জিয়াউর রহমানের আমল থেকে দেশে অনিয়ম শুরু হয়। এরপর ২০০১ সালে বিএনপি ক্ষমতায় এসে হাওয়া ভবন থেকে যে তালিকা দেওয়া হতো সেটা অনুযায়ী নিয়োগ দেওয়া হতো। ঢাকা কলেজে বিশেষ হলে এসব ছাত্রদের পরীক্ষা নিয়ে তাদের নিয়োগ দেওয়া হতো।

সরকার প্রধান বলেন, ২৪তম বিসিএসের মাধ্যমে দুর্নীতি শুরু করেছে বিএনপি। তবে, আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছি। অনেকে বলে আওয়ামী লীগের ইমেজ খর্ব হচ্ছে; আমি তা মনে করি না। আমি দুর্নীতির বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখব। আর আমরা অভিযান চালাচ্ছি বলেই আপনারা জানতে পারছেন। সাংবাদিকরা খুঁজে বের করুক। আমরা ব্যবস্থা নেব।

শেখ হাসিনা বলেন, যদি বেনিফিশিয়ারিদের খুঁজে বের করা যায়, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব। নেব না কেন? তাদের তো চাকরি করার কোনো অধিকারই থাকবে না। কিন্তু, প্রশ্ন হচ্ছে তাদের খুঁজে বের করে দেবে কে? যদি ওরা বলতে পারে, ওমুকের কাছে বিক্রি করছিলাম, প্রমাণ করতে পারলে সেটা দেখা যাবে। আমি বিশ্বাস করি, বেনিফিশিয়ারি যারা, তাদেরও ধরা উচিত। তাহলে আর ভবিষ্যতে কেউ করবে না। কারণ, ঘুষ যে নেবে, আর যে দেবে; উভয়ই অপরাধী। তো প্রশ্নপত্র যারা ফাঁস করে আর যারা ক্রয় করে; তারা উভয়ই সমান অপরাধী। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু, এখন খুঁজে বের করে দেবে কে? সাংবাদিকরা যদি চেষ্টা করে, বের করে দেয়; ব্যবস্থা নেওয়া যাবে।

আরো পড়ুন : সরকার চাইলে কোটা পরিবর্তন, পরিবর্ধন করতে পারবে : হাইকোর্ট

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রশ্নপত্র ফাঁস করে বিসিএসে যোগদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : শেখ হাসিনা

আপডেট সময় ০৮:৩৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০২৪