শিরোনাম :

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে মহোৎসবের নির্বাচন : ড. ইউনূস

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে একটি মহোৎসবের নির্বাচন। জাতির সত্যিকারের নবজন্ম হবে এ নির্বাচনের মধ্য দিয়ে। এত ত্যাগ সার্থক তখনই হবে যদি সে নবজন্ম আমরা লাভ করতে পারি।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) জুলাই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন প্রক্রিয়া নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ১১ সেপ্টেম্বর রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবশেষ বৈঠক করেছিল জাতীয় ঐকমত্য কমিশন। সেদিন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হলেও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

কমিশনের মতে, জুলাই সনদ কেবল রাজনৈতিক সংস্কারের রূপরেখাই নয়—এটি দীর্ঘমেয়াদী একটি রোডম্যাপ, যা দেশের গণতন্ত্র ও সুশাসনের ভিত্তি শক্তিশালী করবে। তবে কার্যকর করতে হলে প্রয়োজন সর্বাত্মক রাজনৈতিক ঐকমত্য।

বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সাংবাদিকদের ব্রিফ করবেন। রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা পরে প্রেস ব্রিফিং করবেন।

নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন প্রধান উপদেষ্টার

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

পাঁচ ডিজিটাল ব্যাংকের অনুমোদন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সৌরভের বায়োপিক ‘দাদা’র শুটিংয়ে বিতর্ক

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে মহোৎসবের নির্বাচন : ড. ইউনূস

আপডেট সময় ০৫:৩২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫