বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনে জাতিসংঘ পূর্ণ সমর্থন দেবে : গুতেরেস

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশের চলমান গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারমূলক উদ্যোগে পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেছেন। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রিন্সিপাল সেক্রেটারি সিরাজ উদ্দিন মিয়া ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ। দুই পক্ষ আসন্ন সাধারণ নির্বাচন, জুলাই মাসের সহিংসতার জবাবদিহি, বৈশ্বিক বাণিজ্য ও আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

অধ্যাপক ইউনূস সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার সম্পর্কে গুতেরেসকে অবহিত করেন। তিনি বলেন, আগামী কয়েক মাস খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনের জন্য আমাদের আপনাদের সমর্থন প্রয়োজন। ক্ষমতাচ্যুত সরকার ও তাদের মিত্ররা চুরি করা অর্থ ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য অপপ্রচার চালাচ্ছে। কিছু আন্তর্জাতিক মহল তাদের পেছনে থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন না হতে দেওয়ার জন্য ইন্ধন দিচ্ছে।

জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তন ও সংস্কারের প্রতি জাতিসংঘের জোরালো সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি গত ১৪ মাস ধরে বাংলাদেশের কঠিন পরিবর্তনকে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসের প্রশংসা করেন। গুতেরেস বলেন, তিনি ইউনূসের নেতৃত্বকে শ্রদ্ধা ও সম্মান করেন। তিনি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকারও আশ্বাস দেন।

প্রধান উপদেষ্টা ইউনূস আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলন আয়োজন করার জন্য মহাসচিবকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এই সম্মেলন সংকটকে বৈশ্বিক মনোযোগের কেন্দ্রে রাখতে এবং মানবিক সহায়তার জন্য তহবিল সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বর্তমানে দেশের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছে রেমিট্যান্স : প্রধান উপদেষ্টা

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সাকিবের ব্যাট-বলে ফের অলরাউন্ড ঝলক

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

বাংলাদেশের গণতান্ত্রিক পরিবর্তনে জাতিসংঘ পূর্ণ সমর্থন দেবে : গুতেরেস

আপডেট সময় ১১:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫