ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মন্ত্রীত্ব গ্রহণের পর প্রথম সিরাজগঞ্জে আসলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

মন্ত্রীর দায়িত্ব গ্রহনের পর প্রথম আজ শুক্রবার  (২০ ফেব্রুয়ারি) সকালে তিনি দুই দিনের সরকারি সফরে সিরাজগঞ্জে আসেন। শহরের হোসেনপুর আল মাহমুদ এভিনিউ  নিজস্ব বাসভবনে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার  হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,  সামনে একটা কঠিন অগ্নিপরীক্ষা আমার জন্য। আমি চেষ্টা করছি কিভাবে এটাকে ম্যানেজ করে জনগণকে সুফল দেওয়া যায়। আমার কাছে প্রধান প্রায়োরিটি রোজাকে ভালভাবে চালানো ও আগামি গ্রীষ্মকাল সামাল দেওয়া। আমি প্রাণপনে চেষ্টা করবো নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য। দু-একটা ফল্ট হতে পারে। তবে বেশিরভাগ সময়ই বিদ্যুৎ থাকবে।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, যুগ্ন-সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নূর কায়েম সবুজ, মোস্তফা নোমান আলাল, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুপুরে কেন্দ্রীয় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করার পর সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের কয়েলগাঁতী গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত করেন। সেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ  সাইদুর রহমান বাচ্চু, সাবেক পৌর চেয়ারম্যান ও মন্ত্রীর ছেলে আবেদ হাসান মাহমুদ, ছোট ভাই মনজুর হাসান মাহমুদ খুশী, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ, জেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েসসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় কেন্দ্রীয় জামে মসজিদে এক ইফতার মাহফিলে যোগ দেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। এরপর শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বলে জানা যায়।
ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে পাকিস্তানের যুদ্ধ বন্ধের প্রস্তাব

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

মন্ত্রীত্ব গ্রহণের পর প্রথম সিরাজগঞ্জে আসলেন ইকবাল হাসান মাহমুদ টুকু

আপডেট সময় ০৯:২২:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬