শিরোনাম :
ঢাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, থমথমে পরিস্থিতি ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষে আহত অন্তত ২৭ জুলাই আন্দোলনের স্মরণে আলোচনা সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরের মধ্যেই দেশের সব কৃষকের তালিকা করার নির্দেশ গুলিবিদ্ধ শাকিলের ফিরে আসার গল্প, এখনো থামেনি কষ্ট হাম চিকিৎসায় ঋণে জর্জরিত দেশের অধিকাংশ পরিবার জ্বালানি সংকট মোকাবিলায় সৌরশক্তি বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশনা স্থানীয় নির্বাচনে সরকারের সুস্পষ্ট নির্দেশনা পায়নি ইসি পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখলচেষ্টার অভিযোগ আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

রিজার্ভের মতো বিনিয়োগও বাড়বে : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, বাজেট সহায়তা হিসেবে আইএমএফ ও বিশ্বব্যাংক থেকে অর্থ পাওয়া এবং রপ্তানি আয় মোটামুটি ভালো হওয়ার পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ গতিশীল থাকায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। জাতীয় নির্বাচনের একটা সময় প্রকাশ হওয়ায় আইএমএফসহ সবাই সন্তুষ্ট। অর্থনৈতিক কর্মকাণ্ড ও সংস্কার রাজনীতির ওপর নির্ভর করে। দেশে রেগুলেটরিটি ঠিক থাকলে বৈদেশিক বিনিয়োগও বাড়বে।

বুধবার (২৫ জুন) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ক্রয় কমিটির বৈঠকে গম কেনার সিদ্ধান্ত হয়েছে। ফরচুনেটলি গমের দাম কমেছে। ফলে গম কেনায় ১৮ থেকে ২০ কোটি টাকা সাশ্রয় হবে।

অর্থ উপদেষ্টা বলেন, হরমুজ প্রণালি ঘিরে অস্থিরতার কোনো প্রভাব পড়েনি। যুদ্ধের (ইরান-ইসরায়েল) মধ্যেও জ্বালানি কেনার ক্ষেত্রে সাশ্রয় হয়েছে। যুদ্ধ শুরুর আগে যে প্রাইস ছিল যুদ্ধ বন্ধের পর সেটা কমেছে। ইমিডিয়েটলি রি-টেন্ডার করে ৫ থেকে ১০ ডলার কম পেয়েছি। সেখানে প্রায় ৭০-৮০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এটি জ্বালানি মন্ত্রণালয়ের সফলতা। মরক্কো, তিউনিশিয়া থেকে আসা সারের দাম কিছুটা বেড়েছে। এখানে কোনো উপায় ছিল না।

‘চাল ও গমের যে রিজার্ভ আছে সেটি এখনো সন্তোষজনক। তবুও আমরা বলেছি ৫০ হাজার টন গম এনে রাখার জন্য। যেন খাদ্যের কোনো খাটতি না হয়’- বলেন অর্থ উপদেষ্টা।

আইএমএফের অর্থছাড় প্রসঙ্গে তিনি বলেন, জাতীয় নির্বাচনের একটা সময় প্রকাশ হওয়ায় আইএমএফসহ সবাই সন্তুষ্ট। আইএমএফ আমাকে প্রশ্ন করেছিল, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না। আমরা তো বলেছি হবে। রিসেন্টলি বিশ্বব্যাংক, এডিবি, এএফডি, এআইআইবি ঋণ অনুমোদন করেছে। বাংলাদেশে সংস্কার কাজের অগ্রগতি দেখে সবাই সন্তুষ্ট।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, বিদেশি বিনিয়োগ একটু স্লো আছে। কিন্তু বিভিন্ন কারণে, বিশেষ করে বাজেট সাপোর্ট আসায় ফরেন রিজার্ভ বেড়েছে। রপ্তানিটাও এখন মোটামুটি ভালো। রেমিট্যান্স ভালো আসছে। সৌদি আরবে গিয়ে জানলাম, আমরা আসছি বলেই প্রবাসীরা টাকা পাঠাচ্ছে। আগে তারা টাকা পাঠাতে স্বস্তি পেতো না। টাকা পাঠালে কোথায় যায়, কী হয় এগুলো নিয়ে তাদের অস্বস্তি ছিল।

সাংবাদিকদের অন্য এক প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনৈতিক কর্মকাণ্ড, অর্থনৈতিক সংস্কার রাজনীতির ওপর নির্ভর করে। রাজনীতি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন নির্বাচনের সম্ভাব্য একটা সময় প্রকাশ হওয়ায় সবাই সন্তুষ্ট।

তিনি বলেন, রিসেন্টলি ওয়ার্ল্ড ব্যাংক অ্যাপ্রুভ করেছে, এডিবি অ্যাপ্রুভ করেছে, গত পরশু এআইবি বিরাট একটা অংক অ্যাপ্রুভ করেছে। আমাদের সংস্কার কার্যক্রমের যে প্রগ্রেস, তারপর অর্থনৈতিক খাতে আমরা যেটা করেছি তাতে তারা সন্তুষ্ট বলেই কোনো এজেন্সি এখন পেন্ডিং নেই। আইএমএফ থেকে লেটেস্ট এসেছে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার।

তিনি বলেন, ব্যবসায়ীদের আস্থা আরও বেশি কীভাবে আনা যায় আমরা দেখবো। তাদের মোটামুটি আস্থা কিন্তু আছে। আমরা যখন ফরেন এক্সচেঞ্জ ওপেন করি (ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া) তখন আমাদের অনেক টেনশন ছিল, হঠাৎ কী হয়। পাকিস্তানের মতো হয়ে গেলে তো আমাদের জন্য বিপদ। সেটা হয়নি।

অন্য এক প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, বৈদেশিক বিনিয়োগ এখন স্লো আছে। ওরা লক্ষ্য করছে ফরেন এক্সচেঞ্জ স্থিতিশীলতার জন্য। এখন তো বৈদেশিক মুদ্রার রিজার্ভ একটু বেড়েছে। দেশে রেগুলেটরিটি বিষয়টি ঠিক থাকলে ডেফিনেটলি বিনিয়োগ বাড়বে।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, আমি আগেই বলেছি এনবিআর কর্মকর্তাদের ক্যারিয়ারের কোনো সমস্যা হবে না। একটি স্বতন্ত্র ডিভিশন হবে। ক্যারিয়ারটা আরও ভালো হবে, প্রমোশনের বিষয়টি আরও ভালো হবে। তাদের কে কি বুঝিয়েছে…। ভেতরের বিষয়টি আপনারা ভালো জানেন। পলিসির বিষয়টি ওরা করতে পারবে না, অন্য কেউ করবে। আমি ওদের বলেছি তোমরা আসো।

তিনি বলেন, এনবিআরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পুরো দেশের ব্যবসা-বাণিজ্য, রাজস্ব, পোর্ট…। আমি বলেছি পৃথিবীতে এমন কোন সমস্যা নেই, যার সমাধান করা যাবে না। আমি তো আন্দোলন বন্ধ করতে বলেছি।

এ প্রসঙ্গে অর্থ উপদেষ্টা আরও বলেন, এনবিআর আমরা রিফর্ম করেছি কেন? এনবিআরের ভেতরে আগে স্বচ্ছতার ঘাটতি ছিল। আগের সরকারের সময় কিছু ব্যবসায়ী এটির সুবিধা নিয়েছে। যারা ভালো তারা কিন্তু ওদের ধারেকাছে যেতে পারতো না। আমি এটি অনুমান করে বলছি। তা না হলে ওরা ক্যারিয়ার নিয়ে হঠাৎ এতো ক্ষেপে গেল কেন?

সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল গ্রেপ্তার

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

ঢাকার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, থমথমে পরিস্থিতি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

আওয়ামী লীগের নাশকতার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

০৩ আগস্ট ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

রিজার্ভের মতো বিনিয়োগও বাড়বে : অর্থ উপদেষ্টা

আপডেট সময় ০৬:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫