শিরোনাম :
ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন হামলার হুমকির মুখে কঠোর ইরান, বিক্ষোভ দমনে সর্বোচ্চ সতর্কতা চিকিৎসায় বিদেশে এখন ৩০ হাজার ডলার পাঠানো যাবে পূর্বানুমতি ছাড়াই ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হামের উপসর্গ নিয়ে প্রাণ গেল দুই শিশুর পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা চেয়ে প্রস্তাব শ্রমিকপক্ষের হরমুজ প্রণালি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম ইরানের ঋণের চাপে বন্ধ হয়ে যাচ্ছে চিত্রনায়ক অনন্ত জলিলের প্রতিষ্ঠান ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নজরদারিতে ড্রোন রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বন্ধ পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

শেখ হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধি ছিল ভুয়া : ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল, তা ভুয়া। একইসঙ্গে তিনি বলেন, বিশ্ব কেন সেসময় তার (শেখ হাসিনার) দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি।

গতকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডে আলপাইন রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেন ড. ইউনূস।

গত বছরের আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শেষ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ২০০৬ সালে শান্তিতে নোবেল বিজয়ী ৮৪ বছর বয়সী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর ক্ষমতায় থাকাকালে দেশের অর্থনীতি ও বিশাল গার্মেন্টস শিল্পকে পুনরুজ্জীবিত করানোর কৃতিত্ব দেওয়া হয় শেখ হাসিনাকে। যদিও সমালোচকরা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাকস্বাধীনতা ও ভিন্নমতকে দমন করার অভিযোগ করেছেন।

২০০৯ সাল থেকে ২০২৪ এর জুলাই পর্যন্ত বাংলাদেশ শাসন করা শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, হত্যা, দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। একইসঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করতে তাকে হস্তান্তরে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ অবশ্য কোনো ধরনের অন্যায়ের কথা অস্বীকার করেছে। এ ছাড়া নয়াদিল্লি শেখ হাসিনার প্রত্যর্পণে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি।

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) দাভোসে সবাইকে বলেছিলেন, কীভাবে একটি দেশ চালাতে হয়, কিন্তু তখন কেউই সেটি নিয়ে প্রশ্ন তোলেননি। এটি মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়।’

ড. ইউনূস বলেন, ‘এর জন্য পুরো বিশ্ব দায়ী। তাই এটি বিশ্বের জন্য একটি ভালো শিক্ষা।’ তিনি আরও বলেন, ‘হাসিনা বলেছিলেন, আমাদের প্রবৃদ্ধির হার অন্য সবাইকে ছাড়িয়ে গেছে। এটা একেবারে ভুয়া প্রবৃদ্ধির হার।’

তবে কেন ড. ইউনূস এই প্রবৃদ্ধির হারকে ভুয়া বলে মনে করেন, সে বিষয়ে তিনি রয়টার্সকে বিস্তারিত কিছু বলেননি। তবে ব্যাপক-ভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির গুরুত্ব ও সম্পদের বৈষম্য কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন তিনি।

১৭ কোটি জনসংখ্যার মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের বার্ষিক প্রবৃদ্ধি ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৮ শতাংশে পৌঁছায়। শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতা নেওয়ার সময় এই হার ছিল প্রায় ৫ শতাংশ।

২০২৩ সালে বিশ্বব্যাংক বাংলাদেশকে বিশ্বের দ্রুত বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে তকমা দিয়েছিল। ওই সময় বিশ্বব্যাংক বলেছিল, ১৯৭১ সালের স্বাধীনতার পর ২০১৫ সালে বিশ্বের দরিদ্রতম দেশের তালিকা থেকে বের হয়ে নিম্ন-মধ্যম আয়ের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ।

প্রধান উপদেষ্টার সঙ্গে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল মহাসচিবের সাক্ষাৎ

Share this news as a Photo Card

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে বাসে দুর্বৃত্তদের আগুন

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

পাসপোর্টের আবেদন প্রসঙ্গে হাসিনাকে ফেরাতে বন্দি বিনিময় চুক্তির পথেই হাঁটছে সরকার

০৯ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

শেখ হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধি ছিল ভুয়া : ড. ইউনূস

আপডেট সময় ১১:১৬:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫