শিরোনাম :
ইংল্যান্ড সিরিজেই বিদায়ের ঘোষণা মুশফিকের দরকার হয় জামায়াত ছেড়ে দিব, মাইর খাওয়ার মধ্যে নেই: আমির হামজা গঙ্গা চুক্তির মেয়াদ ফুরাতে বাকী দুই সপ্তাহ, নবায়নের আলোচনা নেই শ্রীলঙ্কায় গণকবর, ৩৫ বছর ধরে নিখোঁজ মুসলিমদের সন্ধান ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ ২ হাজার ভরি সোনার গহনা চুরি শ্রমিক অসন্তোষে বাংলাদেশ থেকে সরছে পোশাকের ক্রয়াদেশ কেমন গেল মেসির ২০২৬? তারুণ্যের কর্মসংস্থান ও আগামীর বাংলাদেশ: তারেক রহমানের নেতৃত্বে সম্ভাবনার নতুন দিগন্ত সীমান্তের ১০৬ পথ দিয়ে ঢুকছে মাদক, নদী ও সাগরও ঝুঁকির তালিকায় প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

সব জেলায় চার লেন, পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ের পরিকল্পনা

দেশের সড়ক যোগাযোগে বড় পরিবর্তন আনা, পণ্য ও যাত্রী পরিবহনে গতি বাড়ানো এবং যানজট কমানোর লক্ষ্যে পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার জন্য প্রণীত অ্যাকশন ম্যাট্রিক্সে এ পরিকল্পনার কথা বলা হয়েছে।

ছয় মাস, এক বছর ও পাঁচ বছর মেয়াদি এই কর্মপরিকল্পনায় শুধু এক্সপ্রেসওয়ে নয়, গ্রামীণ সড়ক পাকাকরণ, নদীর ওপর নতুন সেতু নির্মাণ, মহাসড়কের সক্ষমতা বাড়ানো, নগর পরিবহনের আধুনিকায়ন, সড়ক দখলমুক্ত করা এবং দুর্ঘটনা কমাতে কঠোর নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যও রাখা হয়েছে।

কোন কোন সড়ক অগ্রাধিকারে

পরিকল্পনায় কয়েকটি গুরুত্বপূর্ণ করিডোরের নাম এসেছে। এর মধ্যে আছে ২৩২ কিলোমিটার দীর্ঘ ঢাকা-চট্টগ্রাম সড়ক, ঢাকার রামপুরা থেকে ডেমরা পর্যন্ত ১৩ কিলোমিটার, জয়দেবপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত ৮৫ কিলোমিটার, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত ২৪ কিলোমিটার এবং রংপুর থেকে ভোগড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার।

এই উদ্যোগের আওতায় দেশের সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করে একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ার কথা বলা হয়েছে। একই সঙ্গে সমুদ্রবন্দর, স্থলবন্দর, অর্থনৈতিক অঞ্চল, সীমান্ত এবং এশিয়ান হাইওয়ে নেটওয়ার্কের সঙ্গে উন্নত সড়ক সংযোগ তৈরির লক্ষ্য ঠিক করা হয়েছে।

বাস্তবায়নে নেতৃত্ব দেবে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। তাদের সহযোগিতা করবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, সেতু বিভাগ, সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ), স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ), বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)। প্রয়োজনে অন্য মন্ত্রণালয় ও সংস্থাকেও যুক্ত করা হবে।

প্রথম ছয় মাসের কাজ

কর্মপরিকল্পনা অনুযায়ী, প্রথম ছয় মাসে প্রায় তিন হাজার কিলোমিটার সম্ভাব্য এক্সপ্রেসওয়ে করিডোরের ম্যাপিং করা হবে। যেসব সড়কে যানবাহনের চাপ বেশি, পণ্য ও যাত্রী পরিবহনের চাহিদা বেশি এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সরাসরি যোগ রয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ম্যাপিংয়ের মাধ্যমে সম্ভাব্য করিডোর, সংযোগ সড়ক ও গুরুত্বপূর্ণ পরিবহনকেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের প্রয়োজনীয়তাও নির্ধারণ করা হবে।

পাঁচ বছরের পরিকল্পনায় এক্সপ্রেসওয়ে গ্রিড সম্প্রসারণকে গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে সব জেলার মধ্যে চার লেনের সংযোগ তৈরির পাশাপাশি বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও সীমান্তবর্তী এলাকার সঙ্গে পণ্য পরিবহন সহজ করার কথা বলা হয়েছে।

মন্ত্রী ও সচিব যা বললেন

এ বিষয়ে জানতে চাইলে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়ক যোগাযোগকে আধুনিক, নিরাপদ ও গতিশীল করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর ভাষ্য, এমন একটি জাতীয় এক্সপ্রেসওয়ে গ্রিড গড়ার ইচ্ছা আছে, যার মাধ্যমে সব জেলা চার লেনের মহাসড়কে যুক্ত হবে। এতে শুধু রাজধানীর সঙ্গে যোগাযোগ সহজ হবে না, বন্দর, অর্থনৈতিক অঞ্চল ও শিল্পাঞ্চলের সঙ্গেও সংযোগ আরও শক্তিশালী হবে।

মন্ত্রী আরও বলেন, পাঁচ বছরের কর্মপরিকল্পনা অনুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প হাতে নেওয়া হবে। তবে প্রতিটি প্রকল্পে অর্থনৈতিক সম্ভাব্যতা, পরিবেশগত প্রভাব ও জনস্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক বলেন, এক্সপ্রেসওয়ে গ্রিড বাস্তবায়নের আগে গুরুত্বপূর্ণ সড়ক করিডোর চিহ্নিত করা হবে। যানবাহনের চাপ, পণ্য পরিবহনের চাহিদা, শিল্পাঞ্চলের অবস্থান ও আঞ্চলিক যোগাযোগের প্রয়োজন বিবেচনায় অগ্রাধিকার ঠিক হবে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় করা হবে বলেও জানান তিনি। অর্থায়ন ও জমি অধিগ্রহণের বিষয়টিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

গ্রামীণ সড়ক ও অ্যাক্সেল লোড

পরিকল্পনায় গ্রামীণ সড়ক উন্নয়নেও জোর দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব গ্রামীণ সড়ক পাকা করার কথা বলা হয়েছে। প্রথম ছয় মাসে চিহ্নিত করা হবে সেসব এলাকা, যেগুলোর সঙ্গে মহাসড়ক, স্থানীয় বাজার ও বাণিজ্যকেন্দ্রের যোগাযোগ দুর্বল। কৃষিপণ্য উৎপাদনকারী এলাকা, প্রত্যন্ত জনপদ ও যোগাযোগসুবিধা-বঞ্চিত গ্রাম অগ্রাধিকার পাবে।

এক বছরের মধ্যে অগ্রাধিকারপ্রাপ্ত গ্রামীণ সড়কে বড় পরিসরে পাকাকরণ শুরু হবে। পাঁচ বছরের মধ্যে গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কগুলোকে অর্থনৈতিক করিডোরের সংযোগ সড়ক হিসেবে উন্নীত করার লক্ষ্য রয়েছে। এতে কৃষকের পক্ষে উৎপাদিত পণ্য দ্রুত বাজারে নেওয়া এবং গ্রামের মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা পাওয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।

পরিকল্পনায় সড়কের স্থায়িত্ব, পানি নিষ্কাশন এবং কালভার্ট ও ছোট সেতুর সক্ষমতার বিষয়টিও গুরুত্ব পেয়েছে। কারণ বর্ষায় অনেক গ্রামীণ সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

অতিরিক্ত ভারী যানবাহনের চাপে মহাসড়কের স্থায়িত্ব কমছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে। এ কারণে অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের কথা বলা হয়েছে। প্রথম ছয় মাসে জাতীয় অ্যাক্সেল লোড নিয়ন্ত্রণ নীতিমালা তৈরি, এক বছরের মধ্যে দেশজুড়ে নিয়ন্ত্রণ স্টেশন বাড়ানো এবং পাঁচ বছরে পূর্ণাঙ্গ নিয়ন্ত্রণ ও প্রয়োগব্যবস্থা চালুর লক্ষ্য ঠিক করা হয়েছে। প্রযুক্তি ও মনিটরিং ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত সীমার বেশি ওজন বহনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা আছে।

নতুন সেতুর উদ্যোগ

পাঁচ বছরের কর্মপরিকল্পনায় নদীর ওপর নতুন সেতুও বিশেষ গুরুত্ব পেয়েছে। এর মধ্যে আছে দ্বিতীয় পদ্মা সেতু (পাটুরিয়া-দৌলতদিয়া), দ্বিতীয় যমুনা সেতু, রাজবাড়ী-পাবনা সেতু, মেঘনা-চাঁদপুর সেতু ও ভোলা-বরিশাল সেতু। ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণও পরিকল্পনায় রয়েছে।

প্রথম ছয় মাসে দ্বিতীয় যমুনা ও দ্বিতীয় পদ্মা সেতুর সম্ভাব্যতা যাচাইয়ে পরামর্শক নিয়োগের পরিকল্পনা আছে। এক বছরের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য রয়েছে। সমীক্ষায় কারিগরি ও অর্থনৈতিক সম্ভাব্যতা, নির্মাণব্যয়, পরিবেশগত প্রভাব ও বাস্তবায়নের উপযোগিতা দেখা হবে। এসব প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিম, উত্তর ও দক্ষিণ-পূর্বাঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ হবে বলে পরিকল্পনায় প্রত্যাশা করা হয়েছে।

সওজের প্রধান প্রকৌশলী মো. মনিরুজ্জামান বলেন, কার্যকর এক্সপ্রেসওয়ে নেটওয়ার্ক গড়তে শুধু সড়ক বানালেই চলবে না, পুরো করিডোরের কারিগরি সক্ষমতা নিশ্চিত করতে হবে। কোথায় নতুন সড়ক লাগবে, কোথায় বিদ্যমান মহাসড়ক বাড়ানো যাবে এবং কোথায় নতুন সংযোগ সড়ক করতে হবে, তা ম্যাপিংয়ের মাধ্যমে ঠিক করা হবে। নকশা, নির্মাণমান, নিরাপত্তা, পানি নিষ্কাশন ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

চ্যালেঞ্জ কোথায়

সরকারের কর্মপরিকল্পনায় এসব উদ্যোগ ২০২৬-২০৩১ মেয়াদের পঞ্চবার্ষিক পরিকল্পনা এবং ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যের সঙ্গে যুক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী এক্সপ্রেসওয়ে গ্রিড গড়া গেলে অঞ্চলগুলোর মধ্যে যাতায়াতের সময় কমবে, পণ্য পরিবহনের খরচ কমবে এবং শিল্প ও বাণিজ্যের প্রসারের সুযোগ তৈরি হবে।

তবে চ্যালেঞ্জও কম নয়। বিপুল অর্থায়ন, জমি অধিগ্রহণ, পরিবেশগত ছাড়পত্র, সম্ভাব্যতা যাচাই, নির্মাণকাজের মান নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয়—এসব বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। পাশাপাশি বিদ্যমান সড়কের রক্ষণাবেক্ষণ ও নির্মিত অবকাঠামোর কার্যকর ব্যবহারও নিশ্চিত করতে হবে।

বুয়েটের অধ্যাপক ও পরিবহন বিশেষজ্ঞ ড. মো. হাদিউজ্জামান বলেন, সব জেলাকে চার লেনের মহাসড়কে যুক্ত করার পরিকল্পনা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তবে নির্মাণের আগে কোন রুটে কত যানবাহন চলে এবং আগামী ২০ থেকে ৩০ বছরে চাহিদা কতটা বাড়তে পারে, তা বিবেচনায় নিতে হবে। তাঁর মতে, শুধু অবকাঠামো দিয়ে যানজটের সমাধান হবে না; সড়ক ব্যবস্থাপনা, গণপরিবহন, পণ্য পরিবহন, পার্কিং ও ট্রাফিক ব্যবস্থাপনার মধ্যে সমন্বয় থাকতে হবে।

তিনি আরও বলেন, পরিকল্পনাহীন সংযোগ, বাজার ও অবৈধ পার্কিংয়ের কারণে নতুন সড়ক হলেও যানজট তৈরি হয়। তাই এক্সপ্রেসওয়ের পাশাপাশি সংযোগ সড়ক, নিরাপদ প্রবেশ ও বহির্গমনের ব্যবস্থা এবং গণপরিবহনের উন্নয়ন নিশ্চিত করতে হবে। পাঁচ বছরে ৫০০ কিলোমিটারের লক্ষ্য পূরণ করতে হলে প্রকল্পের প্রস্তুতি, অর্থায়ন ও জমি অধিগ্রহণের কাজ আগেভাগে এগিয়ে রাখা দরকার বলেও মত দেন তিনি।

Share this news as a Photo Card

ট্যাগস

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

জনপ্রিয় সংবাদ

সান্তাহারে ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

প্রযুক্তিনির্ভর, দক্ষতাভিত্তিক ও কর্মসংস্থানমুখী উচ্চশিক্ষা গড়ে তুলতে প্রধানমন্ত্রীর আহ্বান

২৮ নভেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
facebook.com/dailycholomanbarta
www.cholomanbarta.com

সব জেলায় চার লেন, পাঁচ বছরে ৫০০ কিলোমিটার এক্সপ্রেসওয়ের পরিকল্পনা

আপডেট সময় ১২:২৩:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬