ঢাকা ১০:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ ব্রডশিট জবাব না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের এমপিও স্থগিত ক্রেডিট কার্ডের নতুন গাইডলাইন ৪২ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ ইরানে সাড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের হামলা রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের ১২ জনসহ ১৩ জন নিহত রাষ্ট্রপতিকে প্রত্যাখ্যান করেছি : জামায়াত আমির রোববার ১১টা পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি ঘোষণা ‘কিলার চুপ্পু’ স্লোগানে উত্তাল সংসদ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আওয়ামী লীগ : রাষ্ট্রপতি

সরকার অবাধ নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে : প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, “নির্বাচন ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। দেশ সম্পূর্ণ প্রস্তুত।”

সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

বৈঠকে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক নানা বিষয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল— বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং ঢাকাকে লক্ষ্য করে ভুয়া তথ্য প্রচারের বিষয়।

প্রধান উপদেষ্টা ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। এর জবাবে মার্কিন দূতরা বলেন, রোহিঙ্গাদের জন্য জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত থাকবে।

অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, অন্তর্বর্তী সরকার সার্ক পুনরুজ্জীবনে সক্রিয়ভাবে কাজ করছে, যা গত এক দশকেরও বেশি সময় ধরে কোনো শীর্ষ সম্মেলন আয়োজন করতে পারেনি। তিনি আসিয়ানভুক্ত হওয়ার আগ্রহও প্রকাশ করেন এবং বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে একীভূত হলে বাংলাদেশের উন্নয়ন আরও গতিশীল হবে।

এছাড়া, তিনি নেপাল ও ভুটানসহ ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সাতটি রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্রধান উপদেষ্টা বলেন, “আঞ্চলিক সহযোগিতা বাড়াতে পারলে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও ত্বরান্বিত হবে।”

বৈঠকে অধ্যাপক ইউনূস সার্জিও গোরকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এনসিপিনেতা আখতারের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগনেতা গ্রেপ্তার

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে চলমান বার্তার বার্তা বিভাগ ১৬-২৫ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। এ সময় কোন সংবাদ প্রকাশ করা হবে। ২৬ মার্চ থেকে যথারীতি সংবাদ পরিবেশিত হবে। কর্তৃপক্ষ

সম্পাদক ও প্রকাশক

মোঃ মাহমুদুন্নবী জ্যোতি

অফিসঃ ২/২ আরকে মিশন রোড , ঢাকা।

ইমেলঃ chalomanbarta@yahoo.com, chalomanbarta@gmail.com

মোবাইলঃ ০১৭১১০৫৬৮৬৬, ০১৬৮১৯২৪০০০

সরকার অবাধ নির্বাচনে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে : প্রধান উপদেষ্টা

আপডেট সময় ১২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫